চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা মৈত্রী’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

‘আমরা মৈত্রী’ নামে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সমন্বয়ক রফিকুল ইসলাম সুজনকে সমন্বয়ক করে ৫ সদস্যবিশিষ্ট সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু, ছাত্র মৈত্রীর সাবেক সহ সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা শামীমা সুলতানা শাওন এবং ছাত্র মৈত্রীর সাবেক সহ সাধারণ সম্পাদক মনোজ বাড়ৈ।

কেন্দ্রীয় সমন্বয় কমিটি ৬ মাসের মধ্যে সংগঠনের ঘোষণা-কর্মসূচি ও গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ করে কনভেনশনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ঘোষণা-কর্মসূচি ও গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম রাসুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম সুজন জানান: ‘আমরা মৈত্রী’ রাজনীতি সচেতন একটি সামাজিক সংগঠন হলেও কোন রাজনৈতিক দল বা সংগঠনের লেজুড়বৃত্তি করবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ‘আমরা মৈত্রী’ সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে সামাজিক শক্তির যুথবদ্ধতার উপর গুরুত্ব আরোপ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT