চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা এখন হস্তক্ষেপ করব না: মিন্নি প্রসঙ্গে হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া বিষয়ে এখন কোনো হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট। 

মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ আজ হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন।

এই আইনজীবী আদালতকে বলেন, বাদির সবচেয়ে আস্থাভাজন হিসেবে মিন্নিকে এক নম্বর সাক্ষী করা হয়েছে। অথচ তাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে আদালতে তোলা হয়। এরপর আদালত ৫ দিনের রিমাণ্ড দিয়েছেন। এ বিষয়টি উচ্চ আদালতের দেখা উচিত। তার পক্ষে কোনো আইনজীবীও দাঁড়াচ্ছে না।

তখন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেন: পুলিশ মামলার তদন্ত করছে। এটাতে আমরা এখন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব না।

এরপর আইনজীবী ফারুল হোসেন বলেন, তদন্ত হবে। কিন্তু সে (মিন্নি) তো সাক্ষি।  তাকে রিমাণ্ডে নেওয়া হয়েছে। তখন আদালত বলে, ‘কিন্তু সে তো এখন অ্যারেস্টড। পুলিশ বলছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন আছে। এখন আপনার কিছু করার থাকলে ফৌজদারি নিয়ম মেনে করুন।  প্রোপার চ্যানেলে আসুন। আমরা তদন্তে ইন্টারফেয়ার করতে পারি না।’

গত ২৬ জুন বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যার সময় মিন্নি স্বামীকে বাঁচানো চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সারাদেশে আলোচনার ঝড় তুলে।

Reneta

এরপর শরীফের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে যে মামলাটি করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। কিন্তু পরে পুত্রবধূ মিন্নির বিরুদ্ধে ছেলে হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিন্নিকে গ্রেপ্তারের কথা জানায় বরগুনার পুলিশ।  এরপর তাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে আদালতে তুলে রিমান্ড চাইলে বরগুনার আদালত ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েশা সিদ্দিকা মিন্নিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়ায়’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

পরবর্তী

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

পরবর্তী

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

নিশামের ছক্কার সময় মৃত্যুকোলে ঢলে পড়েন কোচ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT