চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানি নিয়ে সতর্ক থাকার পরামর্শ ব্যাংকারদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক গভর্নর-সতর্ক

হঠাৎ করেই আমদানি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক আলোচনায় ব্যাংকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশেষ করে আমদানির নামে অর্থ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে বলেছেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী এ আলোচনার সহ-আয়োজক ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

Banglabid

বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী এবং মানি লন্ডারিং ডেস্কের কর্মকর্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক শিষ্টাচার সম্পর্কে জানা-বোঝা বাড়ানো এই আলোচনার উদ্দেশ্য বলে জানিয়েছেন এবিবি’র চেয়ারম্যান সৈয়দ মাহাবুবুর রহমান।

মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে ব্যাপক প্রচারণা ও কর্মকাণ্ডের সুফল মিলতে শুরু করেছে দাবি বাংলাদেশ ব্যাংকের। এতে সুইস ব্যাংকে বাংলাদেশীদের অর্থ পাচারের হার কমেছে বলেও জানিয়েছেন ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান।

জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশের সাফল্যে খুশি বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে নির্বাচনী বছরে আমদানির নামে যেন অর্থ পাচার না হয় সে বিষয়ে নজরদারি বৃদ্ধির পরামর্শ তার।

Reneta

২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যেতে প্রধানমন্ত্রীর ঘোষণা সফল করতে শক্তিশালী ও নিরাপদ ব্যাংকিং খাতের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংক গভর্নরসন্ত্রাসে অর্থায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT