চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানি নিষিদ্ধ উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরবাইক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরবাইক আটক, বাংলাদেশে নিষিদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে চোরাচালানের অভিযোগে উচ্চক্ষমতা সম্পন্ন নিষিদ্ধ দু’টি হার্লি-ডেভিডসন মোটরবাইক আটক করেছে শুল্ক গোয়েন্দা। মোটরসাইকেলগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলগুলো আটক করে শুল্ক গোয়েন্দার একটি দল।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: গত ৫ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে পাথরঘাটা বাড়ির নিচতলার পার্কিংয়ে কালো রংয়ের একটি হার্লি ডেভিডসন মোটরবাইক (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো এ-১১২৮) এবং একটি রয়্যাল এনফিল্ড মোটরবািইক (ঢাকা মেট্রো-এ-০১১৭) দেখতে পাওয়া যায়। ওই মোটর বাইক দুটোর আমদানি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলাদি দেখানোর জন্য অনুরোধ করা হলে বাড়ির মালিক ইমতিয়াজ হাবিব তা দেখাতে ব্যর্থ হন।

মোটরবাইকগুলোর আমদানি যোগ্যতা আরও যাচাইয়ের জন্য কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে জানিয়ে মইনুল খান বলেন: অনুসন্ধানে দেখা যায় রেজিস্ট্রেশন নম্বর ভূয়া। বিআরটিএ হতে প্রাপ্ত তথ্যে এটি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন: আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা-পরিশিষ্ট-১ অনুযায়ী ১৫৫ সিসি’র উর্ধ্বে সকল মোটর সাইকেল আমদানি নিষিদ্ধ। কিন্তু উক্ত মোটরসাইকেল দুটোর সিসি যথাক্রমে ১৬৯০ সিসি এবং ৩৫০ সিসি। সে অনুযায়ী মোটর সাইকেল দুটো আমদানি নিষিদ্ধ। এ ধরনের মোটরবাইক কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারেন।

Reneta

মইনুল খান বলেন: এত উচ্চক্ষমতা সম্পন্ন মোটরবাইক কেন ও কীভাবে আনা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। মোটরবাইক ব্যবহারকারীদের সম্পর্কেও তথ্য নেয়া হচ্ছে। এগুলো চোরাচালানের মাধ্যমে অথবা অন্য কোন পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে।

তিনি জানান: মোটরসাইকেল দুটোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোটরবাইক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT