চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা, সবসময় আমি তোমার পাশে থাকবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয়ের আজ (২৭ সেপ্টেম্বর) জন্মদিন। ছোট্ট জয় দুই বছর শেষ করে তিন বছরে পা দিয়েছে।

শাকিব-অপু এখন দুজন দুই মেরুর বাসিন্দা। পুত্র জয়ের দেখভাল তার মা অপু করলেও ছেলের জন্য বাবা শাকিবের মনও কাঁদে! যখনই সময় পান ছেলের খোঁজ-খবর নেন শাকিব।

জন্মদিনে ছেলের কথা স্মরণ করে মা অপু বিশ্বাস ফুটফুটে জয়কে নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অপু লিখেছেন, ভালো সময় কিংবা খারাপ সময়; উত্থান-পতন, ভালো কিংবা খারাপ, বাবা, সবসময়ই আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার সবচেয়ে বড় ভক্ত, তোমার ভয়ংকর রক্ষাকারী এবং তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন প্রিয় আব্রাম খান জয়। তুমি তোমার মতো করে উড়তে থাকো।

অপু বিশ্বাস গত বছরের মতো এবারো তার সন্তান আব্রামের জন্মদিনে রাজধানী গুলশানের একটি রেস্তরাঁয় পার্টি রেখেছেন।

অপু জানান, বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়েই আব্রামের জন্মদিন পালন করার ইচ্ছে আছে আমার। কোনো কমতি রাখতে চাই না। আর উপহারতো থাকবেই। এটা কি উপহার সেটা মুখে এখনই বলতে চাই না।

গত বছর অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করলেও দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি। তবে এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন।

Reneta

ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র শুটিং সেটে গিয়ে শাকিবকে দিয়ে এসেছেন অপু, কার্ড পেয়ে খুশি হন শাকিব খান। সেখানেই ছেলের সঙ্গে কিছু সময় কাটান শাকিব। শাকিবকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে আসে জয়।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাম খান জয় জন্ম নেয়। এই বিষয়টি তাদের দুই পরিবার ছাড়া সবখানেই গোপন ছিল। পরের বছর ছবির এপ্রিলে অপু বিশ্বাস এই গোপন বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেন। তখন থেকেই আলোচনায় আব্রাম খান জয়। মাত্র দুই বছর বয়সেই রীতিমতো সে তারকা বনে গেছে। চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT