চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে জিতল গাজী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ‍ক্রিকেটার্স। বিকেএসপির দেয়া ২৫০ রানের লক্ষ্য ৪ বল আগেই টপকে যায় দলটি। হারাতে হয় ৬টি উইকেট। বল হাতে দুই উইকেট নেয়ার পর আবু হায়দার ব্যাট হাতে ২৪ বলে ৩২ রান করে থাকেন অপরাজিত।

টপঅর্ডার ব্যাটসম্যান মেহেদী হাসান করেন ৭০ রান। তৌহিদ তারেক ৭৬ রানে অপরাজিত থাকেন।  শেষদিকে সমীকরণ কঠিন হয়ে পড়লে বোলার আবু হায়দার ব্যাটে হাল ধরেন। তার ৩২ রানের অপরাজিত ইনিংসটি সব সহজ করে দেয়। তৌহিদ তারেক ও আবু হায়দারের সপ্তম উইকেট জুটিতে আসে  ৬৭ রান।

বিকেএসপির বাঁহাতি স্পিনার হাসানু মুরাদ নেন ৩ উইকেট। ৮ ওভারে দেন ৩২ রান। মুকিদুল ইসলাম নেন দুটি উইকেট।

Banglabid

টস হেরে ব্যাটিংয়ে নামা বিকেএসপির শুরুর চার ব্যাটসম্যান ছাড়া আর কেউই রান পাননি। ওপেনিং জুটিতে দলটির যোগ হয় ১৫০ রান।  মাহমুদুল হাসান জয় ৮৫ রান করে সাজঘরে ফিরলে ভাঙে জুটি। খেলেন ৯৩ বল। অপর ওপেনার ৮৬ বল খেলে করেন ৩৪ করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন।

তিনে নামা আমিনুল ইসলাম ৬৩ রান করে অপরাজিত থাকেন। চারে নেমে শামিম হোসেন করেন ৪৪ রান। বাকি ৫ ব্যাটসম্যানের কেউই পার করতে পারেননি দুই অঙ্ক। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ এর বেশি করতে পারেনি বিকেএসপি।

আবু হায়দার ও কামরুল ইসলাম রাব্বি নেন দুটি করে উইকেট। নাসুম আহমেদ নেন একটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়দার রনিগাজী গ্রুপ ক্রিকেটার্সঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT