চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধনহীন ‘অধিকার’ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
অধিকার-ভিসা-নির্বাচন-পর্যবেক্ষক দল

নিবন্ধন নেই, নেই আয় ব্যয়ের হিসেবও। বছরের পর বছর বার্ষিক প্রতিবেদনও নেই। নানা অপতৎপরতার অভিযোগ থাকলেও একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বিতর্কিত সংস্থা ‘অধিকার’। তবে সেই সুযোগ দেয়নি এনজিও ব্যুরো। ব্যুরোর প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনও পর্যবেক্ষণের অনুমতি দেয়নি অধিকারকে।

আবারো আলোচনায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিতর্কিত তৎপরতার কারণে অধিকারের সব কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থা। এর আগে দুর্নীতি দমন কমিশন ‘অধিকার’র অনিয়ম নিয়ে তাদের সুপারিশ জানিয়েছিল। এনজিও বিষয়ক ব্যুরো নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকারের নিবন্ধনের মেয়াদ আর নেই বলে জানিয়ে দিয়েছে।

এনজিও ব্যুরোতে খোঁজ নিয়ে জানা যায়, অধিকারের রেজিষ্ট্রেশন নম্বর: ৯২৪। নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালের ২৫ মার্চ। ব্যুরোর নথি ঘেঁটে দেখা গেছে, অডিট রিপোর্ট দাখিল, বার্ষিক রিপোর্ট, প্রশাসনিক প্রত্যয়নপত্র, অডিট রিপোর্ট গৃহীত হওয়ার কপিই দাখিল করেনি সংস্থাটি। একটি মানবাধিকার প্রকল্পে ২০১৩ সালের পহেলা জানুয়ারি ৩৭ কোটি ৩৪ হাজার ৮শ’ ৩০ টাকা অর্থ ছাড় করা হয়। কিন্তু নানা অনিয়ম থাকায় এর পর এই প্রকল্পে আর কোনো অর্থ ছাড় দেয়া হয়নি। ২০১৩ সালে এই প্রকল্পে আরো ছাড় করা হয় ৫৪ কোটি ৯৪ লাখ ৭শ’ ১৮ টাকা। এই হিসেবে গড়মিল থাকায় এই প্রকল্পে ২০১৩ সালের পর আর কোনো অর্থ ছাড় করা হয়নি। আর একটি প্রকল্পে ৮৩ কোটি ৪৯ হাজার ৭শ’ ৯০ টাকা ছাড় করা হয় ২০১২ সালে। তবে সেখানেও রয়েছে নানা অনিয়ম আর অভিযোগ। ব্যুরো বলছে, ২০১৫ সালের পর ‘অধিকার’রের নামে আর কোনো অর্থ ছাড় দেয়া হয়নি।

সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, এনজিওর সুবিধা কাজে লাগিয়ে আসন্ন নির্বাচন ইস্যুতে রাষ্ট্র ও সরকারবিরোধী কাজে সংযুক্ত হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিপত্র লঙ্ঘন, প্রকল্প শেষ হলেও দাতা সংস্থার নগদ অর্থ গ্রহণ করা। এই ক্ষেত্রে ব্যুরোর করণীয় কি?

এনজিও ব্যুরো ২০১৬ সালের ২৮ জুলাই ‘অধিকার’র দাতা সংস্থাকে প্রকল্পে খরচ না হওয়া ১ লাখ ৫৫ হাজার ৬শ’ ৫ টাকা ফেরৎ নেয়ার অনুমতি দিয়েছে। দুদক, গোয়েন্দা সংস্থা এবং সারা দেশে এনজিও কার্যক্রম তদারকি করার দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের সুপারিশ পাওয়া গেলে অধিকারের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে এনজিও ব্যুরো।

Reneta

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধিকারএনজিওবাংলাদেশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT