বিএনপির অভিযোগ করে বলেছে, আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন সফল হতে না দিতে বিভিন্নভাবে বাধা দেয়া অব্যাহত রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ এই অভিযোগের কথা জানিয়ে বলেন, রাজধানীতে আসার প্রস্তুতি নেয়া সারাদেশের দলের নেতাকর্মীদেরকে হুমকি দেয়া হয়েছে।
তবে শতবাধার মুখেও শান্তিপূর্ণ সফল সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেয়ার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান বিএনপির এই নেতা।







