চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
বিনোদন
A A

গত ২৬ ফেব্রুয়ারি ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে’ ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলেন শবনম বুবলী। সেই রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে জনপ্রিয় এ চিত্রনায়িকার হাতে আবার এলো আরেকটি অ্যাওয়ার্ড। এবার বুবলী পেয়েছেন ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। 

শনিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমায় অবদানের জন্য বুবলীর হাতে সম্মাননা তুলে দেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার) রাজু আলীমসহ অনেকে। 

শোবিজে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সিনেমায় অবদানের জন্য বুবলীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ। এই পুরস্কার পেয়ে বুবলী ভীষণ উচ্ছ্বাসিত। তিনি বলেন, আমি ভীষণ খুশী হয়েছি। পাশাপাশি সম্মানিত বোধ করছি। সম্মাননা দেয়া মানে একজন শিল্পীকে তার কাজে উৎসাহিত করা। আমিও অনুপ্রাণিত হয়েছি। অনুষ্ঠানে অনেক গুণী ও সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে শামিল হতে পারাও অনেক ভালো লেগেছে।

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’ এর টাইটেল স্পন্সর টেলিপ্রেস, মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানটি আয়োজন করে আমেরিকান অলাভজনক বাংলাদেশীদের সংগঠন সাউথ এশিয়ান এন্টারটেনমেন। আয়োজকদের পক্ষে কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন জানান, বিভিন্ন সেক্টরে অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। যারা আইকনিক ব্যক্তিত্ব যোগ্যদের সম্মাননা দেয়া হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, তিন বছর আগে এ অনুষ্ঠানটি আমেরিকাতে করার কথা ছিল। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। এবারই প্রথম দেশে অনুষ্ঠিত হলো। আগামীতে আমেরিকাতে অনুষ্ঠিত হবে। সিনেমার বিশেষ অবদানের জন্য বুবলীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়েছে। তিনি এ সময়কার আলোচিত নায়িকা। তাকে সম্মাননা দিতে পেরে আমরাও গর্বিত। তার সাফল্যে আমরা গর্বিত।

সিনেমায় অবদানের জন্য ফেরদৌস, নিপুণ, ইমন ও সাইমনকে সম্মাননা দেয়া হয়েছে। সংগীতে অবদানের জন্য হাবিব, আঁখি আলমগীর, তানভীর তারেক, অনিমা রায়ের হাতে পুরস্কার দেয়া হয়। এছাড়া মডেল হিসেবে সৈয়দ রুমা, লিয়ানা লিয়া, মারিয়া, রাজ, নিবির নাহিদ, আসিফকে সম্মাননা দেয়া হয়। উপস্থাপনার অন্য দেয়া হয়েছে আনজাম মাসুদ ও শান্তা ইসলামকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিয়াল হোসাইনফেরদৌসবুবলীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT