চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৩ অপরাহ্ন ২৭, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A

রাজধানীতে ঈদকে সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলা এড়াতে মাঠ পর্যায়ে পুলিশকে সর্ব্বোচ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একটি চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে পুলিশের সকল স্থাপনা ও যানবাহনে। এছাড়া বিমানবন্দর, কূটনীতিক পাড়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মাজারকেন্দ্রিক মসজিদে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি।

অনেকদিন কোনো ধরণের জঙ্গি তৎপরতা ছাড়াই দেশ একটি শান্তিময় সময় পার করছিল, হঠাৎ করে এই ধরণের সতর্ক বার্তা পরিস্থিতি পাল্টে দিয়েছে। প্রতিবছর ঈদসহ নানা উৎসবের আগে বাড়তি সতর্কতা থাকলেও এবারে এধরণের সরাসরি নির্দেশনা দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে।

জঙ্গিবাদ বিষয়ে সর্বশেষ বক্তব্য শোনা গিয়েছিল জুলাই মাসে হলি আর্টিজানে নৃশংস হামলার চতুর্থ বার্ষিকীতে। সেসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, ‘আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যে সফলতা অর্জন করেছি সেই সফলতাকে ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছি। আমরা এক ধাপ এগিয়ে আছি, জঙ্গিরা যখনই কোনো পরিকল্পনা করছে আমরা তখনই গোয়েন্দা তথ্য অনুযায়ী কাজ করছি এবং তাদের আটক করতে সক্ষম হচ্ছি।’ তার বক্তব্য ছিল আশাজাগানিয়া। র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী বিগত বছরগুলোতে দেশ ও দেশের জনগণকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাখতে পেরেছে। বৈশ্বিক বিভিন্ন ধর্মীয় ইস্যু ও আঞ্চলিক অস্থিরতার সময়গুলোতেও দেশ ছিল নিরাপদ।

সাম্প্রতিক সময়ে পুলিশের ওই সতর্কবার্তাকে কাজে লাগিয়ে সকল আইন-শৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তার ওই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে আমাদের আশাবাদ। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, চলছে নিয়মিত তল্লাশি কার্যক্রম। জনগণকে অভয় দিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই।

করোনায় সারাবিশ্বের মতো বাংলাদেশও নানাভাবে ক্ষতিগ্রস্ত, নতুন করে মাথা চাড়া দেবার চেষ্টায় থাকা জঙ্গিবাদ যেনো সেই ক্ষতির প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে। এবিষয়ে সংশ্লিষ্ট সবাই বিশেষ নজর দেবেন, এই আমাদের প্রত্যাশা।

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT