চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলোচনায় বার্সায় ডেম্বেলের ভবিষ্যৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় উসমানে ডেম্বেলের শেষ অনেকেই দেখে ফেলেছিলেন! কিন্তু সব আভাস, কল্পনা ছাপিয়ে আবারও কাতালানদের হয়ে মাঠে নেমেছেন তারকা ফ্রেঞ্চম্যান। রোববার অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে পেয়েছেন জালের দেখা, সতীর্থকে করিয়েছেন গোল। শঙ্কা কাটিয়ে এমন ফেরায় আবারও আলোচনায় বার্সায় ডেম্বেলের ভবিষ্যৎ।

চলতি মৌসুমের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডেম্বেলের। ফরাসি স্ট্রাইকার চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব ছাড়বেন, এমন প্রশ্ন নতুন করে উঠছে। উত্তরের জন্যও অপেক্ষা, তাকিয়ে থাকতে হচ্ছে ডেম্বেলের দিকে, তিনি বেতন কমাবেন নাকি চাওয়া মতো ক্লাব খুঁজবেন।

জয়খরায় ভোগা স্প্যানিশ ক্লাবটি শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে। ক্লাবের সঙ্গে সংঘর্ষ, কথাকাটাকাটি এবং একাদশের বাদ পড়ার পর ফিরেছেন ডেম্বেলে। বড় ব্যবধানে জিতেছে অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষেও। ম্যাচে গোল পাওয়ার পাশাপাশি ও অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা। সংবাদ সম্মেলনে তাই তাকে নিয়ে প্রশ্নও উঠেছিল, বার্সা কি রাখতে চাচ্ছে নাকি নতুন ঠিকানা খুঁজে নিবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা!

অর্থনৈতিক সঙ্কটে ভুগতে থাকা বার্সা চায় ডেম্বেলে থাকুক তাদের ক্লাবে। তবে তার দাবি করা বেতনে নয়। বরং ক্লাবটির চাওয়া মতে হবে চুক্তি। ক্লাবটির প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা তেমনই ইঙ্গিত দিয়েছেন, ‘আমরা আশা করি, ডেম্বেলে তার অবস্থান পুনর্বিবেচনা করবেন।’

বর্তমান ক্লাব বার্সার কাছে পারিশ্রমিক হিসেবে মৌসুমপ্রতি চার কোটি ইউরো চাচ্ছেন ডেম্বেলে। এরসঙ্গে চুক্তি নবায়নে তার চাই দুই কোটি ইউরো বোনাস। এমন অপ্রত্যাশিত পারিশ্রমিক নাকোচ করেছে বার্সা। শুধু নাকোচই নয়, উল্টো বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। যদি প্রস্তাবে রাজি না হন, সেক্ষেত্রে তাকে বিক্রি করতেও প্রস্তুত কাতালান ক্লাবটি।

ফরাসি বিশ্বকাপজয়ীর বার্সেলোনায় থাকা বা না থাকা নিয়ে তাই চলছে নানান জল্পনা-কল্পনা। তবে শেষবার জানুয়ারিতে ডেম্বেলের সঙ্গে বসার পর আর কোনো আলোচনা করেনি কাতালান ক্লাবটি। এখন এমন একটা অবস্থায় এসেছে যে, বার্সা কোচ জাভি হার্নান্দেজ হয়ে সবাই চাচ্ছে সে থাকুক। তবে এমন অত্যাধিক বেতনে নয়।

Reneta

যদিও ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, নিউক্যাসল হয়ে টটেনহ্যামও টানতে চাচ্ছে বার্সা স্ট্রাইকারকে। সমস্যা সেখানেও একই, ডেম্বেলের হাঁকানো বিশাল অঙ্কের বেতন। এর পাশাপাশি, মৌসুমের অনেকটা সময় তার চোটাক্রান্ত থাকা। ডেম্বেলে চাচ্ছেন, বড় অঙ্কের বেতন এবং দীর্ঘমেয়াদী চুক্তি। সেটাও হয়ত হবে বার্সায়। তবে এর জন্য অপেক্ষা করতে হবে দুপক্ষকেই। বার্সার অপেক্ষা ডেম্বেলে বেতন কমানোর, ডেম্বেলের উচ্চ বেতন নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিজাভিফ্রেঞ্চম্যানবার্সেলোনাম্যানইউলাপোর্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT