বলিউডে নিজের অবস্থানটা এখনো পাকাপোক্ত ভাবেই ধরে রেখেছেন কারিনা কাপুর। কিছুদিন আগে পুত্র সন্তানের মা হয়ছেন। তাই কিছুটা দূরে থাকতে হয়েছে বলিউডের রুপালী দুনিয়া থেকে। কিন্তু আবারও ফিরছেন তিনি। এতেই বোঝা যায় কারিনাকে দমিয়ে রাখা ততটা সহজ নয়। সবার নজর আঁকড়ে ধরে রাখার কায়দাটা ভালোই জানেন।
২০১৬ সালের জুনের দিকে বন্ধ হওয়া ‘ভিরি ডি ওয়েডিং’ ছবির শুটিং আবার শুরু করেছেন কারিনা। তাই নিয়ে কারিনার ছিল বিশাল প্রস্তুতি। এরই মধ্যে ১৬ কেজি ওজন ছড়িয়ে টাইম লাইনে চলে এসেছেন কারিনা। বর্তমানে এটাই তার হাতে থাকা একমাত্র ছবি।
শোনা যাচ্ছে, করণ জোহরের স্ক্রিপ্টের অপেক্ষায় আছেন কারিনা। কেবল একটু গুছিয়ে ওঠার অপেক্ষা। করণ তার মনের মতো করে চিত্রনাট্য সাজাবেন আর তাতেই অভিনয় করে বাজিমাত করবেন কারিনা। কারিনার বিশ্বাস, তখন সময়টা ঠিক মিলে যাবে।
এমনই একটা কথা ভক্তদের উদ্দেশ্য বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মিকি কনট্রাকটর কারিনার শুটিংয়ের একটা ছবি শেয়ার করে বলেন, আবারও সেই সৌন্দর্য নিয়ে কারিনা ফিরছে আমাদের মাঝে। আবার তার আকর্ষনীয় লাল ড্রেসে বার বার ক্রাশ খাবার পালা। ফিল্মফেয়ার।









