চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে ওআইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের অর্থনৈতিক পতন ঠেকাতে একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

রবিবার সংগঠনটির ৫৭ সদস্য পাকিস্তানে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেয় ।

প্রতিশ্রুত এ তহবিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (আইডিবি) মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে দেওয়া হবে। যা দেশগুলোর পক্ষ থেকে তালেবান শাসকদের সাথে সরাসরি লেনদেন না করে দেওয়া হবে।

কয়েক মাস আগে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতন এবং তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আফগানিস্তান নিয়ে এটাই ছিল সবচেয়ে বড় বৈঠক।

ইসলামাবাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইমরাম খান বলেন, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, আফগানিস্তান বিশৃঙ্খলার দিকে যাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, গভীরতর সঙ্কট ব্যাপক ক্ষুধা, শরণার্থীর বন্যা এবং চরমপন্থার উত্থান ডেকে আনতে পারে।

Reneta

“আমরা সম্পূর্ণ অর্থনৈতিক মন্দার বিপদ উপেক্ষা করতে পারি না,” তিনি বলেন।

তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, তাদের সরকার আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তার পুনরুদ্ধার করেছে। নারীর অধিকার ও মানবাধিকারের প্রতি সম্মানসহ বিভিন্ন দাবিও পূরণ করা হয়েছে।

ওয়াশিংটনকে প্রয়োজনীয় তহবিল মুক্তি এবং আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করার জন্য পূর্বশর্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

ইমরান খান বলেন, যুক্তরাজ্য যেন আফগানিস্তান নাগরিক ও তালেবান সরকারকে এক করে না দেখে। পশ্চিমা দেশগুলি মানবাধিকারের যে ধারণা নিয়ে চলে, তা এখানকার বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলবে না। প্রতিটি সমাজে মানবাধিকারের ধারণা আলাদা।

ওআইসি বৈঠক থেকে নতুন তালেবান সরকারকে আনুষ্ঠানিক আন্তর্জাতিক দেয়া হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানইমরান খানওআইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT