চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় ৬২ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ন ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-মসজিদে বোমা হামলা

আফগানিস্তানে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৬ জন।

বিবিসি জানায়, দেশটির নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের হাসকা মিনা শহরে শুক্রবার জুমার নামাজ চলছিল। তখনই হঠাৎ বোমা হামলায় প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বিস্ফোরণে মুহূর্তেই মসজিদের ছাদ ধসে পড়ে।

হামলায় একাধিক বোমার একসাথে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি, কেননা এখনো অনেকেই ধংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।আফগানিস্তান-মসজিদে বোমা হামলা

যে এলাকায় এ হামলা, সেখানে তালেবান এবং আইএস – দু’টি জঙ্গিগোষ্ঠীই সক্রিয়। কিন্তু কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এখনো।

মাত্র দু’দিন আগেই জাতিসংঘ জানিয়েছিল, আফগানিস্তানে হামলা-সংঘাতে বেসামরিক মৃত্যু অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। শুধুমাত্র চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তই ১১৭৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এসব ঘটনায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান-বোমাবোমা হামলামসজিদে বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT