চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ইস্যুতে শঙ্কিত বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

গোটা আফগানিস্তান এখন তালেবানদের ক্ষমতায়। রবিবার রাতে রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান বাহিনী। যে ঘটনায় গোটা বিশ্বজুড়ে চলছে আলোচনা। এবার সেই আফগানিস্তান ইস্যুতে শঙ্কিত হয়ে মুখ খুললেন বলিউড তারকাদের অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানে নারীদের অবস্থান নিয়ে চিন্তা প্রকাশ করে অভিনেত্রী রিয়া চক্রবর্তী লিখেছেন যে, “সারা বিশ্বের নারীরা যখন সমান অধিকারের জন্য লড়াই করছেন, তখন আফগানিস্তানের নারীদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে সত্যিই যন্ত্রণা হচ্ছে। বিশ্বের নেতাদের এর জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।” এছাড়াও রিয়া হ্যাশট্যাগের মাধ্যমে পুরুষতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। তার কথায়, “নারীরাও মানুষ।”

করোনা মহামারীর সংকটজনক পরিস্থিতিতে কয়েক হাজার মানুষের ‘সুপারম্যান’ হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। আফগানিস্তানের মানুষের মর্মান্তিক অবস্থা দেখে তার প্রাণ কেঁদে উঠেছে আবারো। তিনি টুইটে লিখেছেন, ‘শক্ত থাকো আফগানিস্তান। সারা পৃথিবী তোমার জন্য প্রার্থনা করছে’।

এদিকে অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দাবি করেছেন, ‘নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে।’

ভারতের স্বাধীনতা দিবসে আফগানিস্তানে পরাধীনতা নেমে আসার প্রসঙ্গটি উল্লেখ করে মহেশ ভাটের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একদিকে এক দেশ স্বাধীনতা দিবস পালন করছে তো অন্যদিকে আরেকটি দেশ মৃত্যু লীলায় মত্ত হয়েছে। এ কোন দুনিয়া’!

অভিনেত্রী স্বরা ভাস্কর একটি গ্রাফিক্স পোস্ট করে লিখেছেন, ‘এই ছবিটি বুঝিয়ে দিচ্ছে আফগানবাসীদের যেন কোন হিংস্র বাঘের মুখে ফেলে দেওয়া হয়েছে; বিশেষত নারীদের’।

Reneta

পরিচালক শেখর কাপুর লিখেছেন, ‘আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ ভাবে প্রার্থনা করছি। বিদেশি শক্তিদের ঔপনিবেশিক উদ্দেশ্যের জন্য একটা দেশ ধ্বংস হয়ে গেল।’

তালিবানরা ‌কাবুল দখল করে নেওয়ার পর আফগানিস্তানের চিত্রটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মানুষ পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকঙ্গনা রানাউততালেবান বাহিনীবলিউড তারকারিয়া চক্রবর্তীশেখর কাপুরসোনি রাজদানসোনু সুদস্বরা ভাস্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT