চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনের মালিক দিলদারের মুক্তিতে বাধা কাটল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
আদালত
A A

সব মামলায় জামিন পাওয়ায় আপন জুয়েলার্সের তিন মালিকের একজন দিলদার আহমেদের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আপন জুয়েলার্সের তিন মালিককে ৩ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ওইদিনের আদেশের ফলে ৩ মালিকের মধ্যে গুলজার আহমেদ ও আজাদ আহমদের মুক্তিতে বাধা কাটে। কিন্তু ওইসময় আরও দুই মামলা হাইকোর্টে স্ট্যান্ড ওভার থাকায় দিলদার আহমেদের মুক্তি মেলেনি।

গত মঙ্গলবার মুলতবি (স্ট্যান্ড ওভার) থাকা দুই মামলার মধ্যে একটিতে এবং আজ রোববার সর্বশেষ মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন পান দিলদার আহামেদ।

আজকের এই জামিন আদেশের ফলে আপন জুয়েলার্সের তিন মালিকের একজন দিলদার আহমেদের মুক্তিতে বাধা কাটে। আদালতে দিলদারের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনুদ্দিন।

অর্থপাচারের অভিযোগে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিক।

Reneta

ওইদিন দিলদারের বিরুদ্ধে হওয়া অন্য ‍দুই মামলা মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেফতার হন আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ।

বর্তমানে কারাগারে থাকা সাফাতসহ তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরই আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা।

মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫.৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা অধিদফতর।

এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়। পাচ মামলার মধ্যে গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে একটি করে মোট দুটি আর দিলদার আহমেদের বিরুদ্ধে করা হয় ৩ টি মামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার’

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT