চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
আদালত
A A
শিক্ষার্থী

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী ১৫ জন শিক্ষার্থীর শুনানি শেষে পৃথক দুই মামলায় এ আদেশ দেন।

এছাড়া একইদিনে ইফতেখার আহমেদ নামে এক শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু।

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের সময় গত ৬ আগস্ট রাজধানীর রামপুরায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বাড্ডা ও ভাটারা থানায় মামলা হয়।

এছাড়া বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় আরো কিছু শিক্ষার্থীকে।

মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনের নামে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দিয়েছে। তদন্তের জন্য দুইদিনের রিমান্ডেও নেয়া হয় তাদের।

Reneta

রিমান্ড শেষে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার পর আদালতে একাধিকবার জামিনের আবেদন করে শিক্ষার্থীরা। তাদেরই মধ্যে এর আগে ১৬ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

জুলাই ৩, ২০২৬

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT