চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে পোলার্ডের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ন ২১, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কাইরেন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ৩৪ বর্ষী এই ক্রিকেটার।

পোলার্ড ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভেবেচিন্তে আলোচনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছর বয়সেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমার শৈশবের নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলেছি সেটা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং হোক।’

২০০৭ সালে অভিষেক হওয়ার পর ১২৩ ওয়ানডে ও ১০১ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড। যেখানে ওয়ানডেতে তিন শতকে ২৬.০১ গড়ে ২৭০৬ রানের পাশাপাশি ৫৫ উইকেট রয়েছে তার। টি-টুয়েন্টিতে ১৩৫.১৪ স্ট্রাইক রেটে ১৫৬৯ রান রয়েছে ডানহাতির।

ডেভিড মিলারের পর পোলার্ডই একমাত্র ক্রিকেটার যে টেস্ট না খেলেই ২২৪ ম্যাচে মাঠে নেমেছেন।

পোলার্ডের বিদায়ের পর সিডব্লিউআই সভাপতি রিকি স্কেরিট জানিয়েছেন, ‘গত ১৫ বছরের অধিক সময় ধরে উইন্ডিজ ক্রিকেটকে নিজেকে উজাড় করে দেয়ায় সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ২০১৯ সালের সেপ্টেম্বরে সাদা বলের অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের উভয় দলেই যে উচ্চ মানের নেতৃত্ব এবং প্রতিশ্রুতি বিনিয়োগ করেছেন তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা তার ক্যারিয়ারে অব্যাহত সাফল্য কামনা করি।’

পোলার্ডের নেতৃত্বে সাদা বলে ৬১ ম্যাচে মাঠে নেমেছে উইন্ডিজ। যেখানে ২৫ ম্যাচে জয় পেয়েছে তার দল বিপরীতে হেরেছে ৩১ ম্যাচে। পোলার্ডই একমাত্র উইন্ডিজ ক্রিকেটার যে ১০০টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ক্রিস গেইলের ৫৫২ ছক্কার পর ২৩৪ টি ছক্কা রয়েছে পোলার্ডের।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপোলার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে, এগুলো সুস্থ ধারার রাজনীতি না’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT