চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আসরে নুসরাতকে নিয়ে ‘নির্বাক আর্তনাদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

কন্যা সাহসিকা ফেনীর নুসরাত। তার নির্মম হত্যাকাণ্ডে বেদনায় নির্বাক হয়েছিলো পুরো বাংলাদেশ। এখন মূকাভিনয়ের বিষয় হয়ে আন্তর্জাতিক আসরে মঞ্চস্থ হচ্ছে নুসরাতের সাহস এবং ঝরে যাওয়া।

সম্প্রতি ব্যাংকক ঘুরে আসা ‘ব্ল্যাকফ্লেম থিয়েটার’-এর প্রযোজনায় ‘নির্বাক আর্তনাদ’ যাচ্ছে আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্র। এদিকে ‘নির্বাকতার ঔজ্জ্বল‍্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী’ স্লোগানে নন্দিত মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন’-এর আয়োজনে ‘গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ৩য় ইন্টারন্যাশনাল মাইম ফেষ্ট-২০১৯’-এ ঢাকা ইউনিভার্সিটি’র টিএসসি মিলনায়তনে শুরু হচ্ছে উৎসব। ‘নারীর থেকে হঠাও তোমার পৌরুষের লাম্পট্য, সরাও কামুক হাত ফিরিয়ে নাও চোখের নির্লজ্জ দৃষ্টি’-এ শিরোনামে চৈত্র সংক্রান্তির বর্ণিল সন্ধ্যায় সম্প্রতি ফেনীতে আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে ও তাকে উৎসর্গ করে তানভীর শেখের রচনা ও পরিচালনায় ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ প্রযোজনায় নকশা মূকাভিনয় ‘নির্বাক আর্তনাদ’ মঞ্চায়িত হয়।

এতে অভিনয় করেন কাশপিয়া সুলতানা, ফারজানা ইয়াসমিন, রাম কৃষ্ণ মিত্র, রাসেল ইসলাম, হৃদয়উল হক, সজিব মোবাল্লেগ, নূরে আলম দিনার, আরিয়ান,আবু নাঈম ও প্রিন্স ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও প্রযোজনা ব‍্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করেন রেজাউল মাওলা নাবলু, নেপথ্যে: শারমিন কবির,মেহজাবিন কবির, নিরা রহমান, তাজনূর আক্তার ও অমিত কুমার, পোশাক পরিকল্পনায়: কাশপিয়া সুলতানা, আলোক পরিকল্পনায়: রেজাউল মাওলা নাবলু, সংগীত পরিকল্পনায়: তানভীর শেখ, প্রচার ও প্রকাশনায়: নূরে আলম, পাবলিক রিলেশনে: রিমু সিদ্দিকী, ডকুমেন্টেশনে: আল মাসুম সবুজ, ফটোগ্রাফিতে: মেহেদি হাসান ও সহযোগিতা করেছেন জাপান বাংলা পিস ফাউন্ডেশন, হুমায়ুন কবির সুইট, ডাঃ কায়েম উদ্দিন, মোরশেদ তালুকদার ও আব্দুল আলিম।

‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে প্রতিষ্ঠিত ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ আন্তর্জাতিক আসরে নুসরাতকে নিয়ে মঞ্চায়ন নিয়ে বলেন, পুরুষ হিসেবে নিজেকে অপরাধী মনে হয়। সে অপরাধের এক ধরণের দায়বোধ থেকে আমাদের এই প্রযোজনা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা সেই বোধ ছড়িয়ে দিতে চাই।

তিনি আরো বলেন, মানবকূল সৃষ্টির পূর্ণতা পায় জীবনের আগমনে এবং শেষ হয় জীবন নিঃসরণের মাধ্যমে। আমরা প্রাচীন কাল থেকে সভ‍্য হতে হতে আজকের এই তথাকথিত আধুনিকতায় পৌঁছেছি। এই পৃথিবীতে আমরা মানুষেরাই একমাত্র প্রাণী যারা নিজেদের উন্নতি করতে পারি। বলতেই পারি আজ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞানের প্রতিযোগিতায় প্রতিদিন আমরা গতকালকে অতিক্রম করে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছি। মোটকথা বলা যায় আমরা উন্নত হয়েছি বা হচ্ছি ঠিকই কিন্তু ভুলে যাচ্ছি আমাদের দ্বায়বদ্ধতা, অন‍্যায়ের প্রতিবাদ করার মানুষিকতা এবং আরো ভুলে যাচ্ছি এ সমগ্ৰ পৃথিবী আমার ঘর ও সমস্ত মানুষ আমার পরিবার তথা আমি একজন মানুষ। উপরন্তু আমরা মেতে আছি নারী নির্যাতন, ধর্ষণ সহ আরো নানান সহিংসতায়। এ ধরনের সমাজ বাস্তবিক প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে ব্ল‍্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা নকশা মূকাভিনয় ‘নির্বাক আর্তনাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিকথিয়েটারনুসরাতমাইমলিড বিনোদনস্লোগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT