চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হকের প্রয়োজনীয়তা কখনোই ফুরাবার নয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
আনিসুল হক

আশি ও নব্বইয়ের দশকে উপস্থাপক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা আনিসুল হক যেখানে গেছেন সেখানেই সবার মন জয় করেছেন নিজের মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে। ব্যবসায় সফলতা, বিজিএমইএ ও এফবিসিসিআই সভাপতি এবং মেয়র হিসেবেও একজন সফল ব্যক্তি ছিলেন আনিসুল হক। বিজয়ের মাসের প্রাক্কালে বড় অসময়ে চলে গেলেন তিনি। তার এই প্রয়াণে সাধারণ মানুষের হাহাকার আর শোকের মাতম চলছে। এতে স্পষ্ট যে ঢাকা উত্তরের মেয়র হিসেবেও তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে এমন জনপ্রিয় ব্যক্তিত্ব খুবই বিরল। মেয়র হিসেবে তিনি ঢাকা শহরকে পরিবর্তন করার স্বপ্ন দেখিয়েছিলেন। অপরিকল্পিত এই নগরীকে নিয়ে তার স্বপ্ন ছিল বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তোলার। তিনি শুধু স্বপ্নই দেখেননি, স্বপ্নের বাস্তবায়নও শুরু করেছিলেন। গণপরিবহন থেকে শুরু করে যানজট, দখলদার উচ্ছেদসহ বাসযোগ্য আধুনিক ঢাকা গড়তে অল্প সময়ের মধ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এ কারণে ঢাকাবাসীসহ সারাদেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রিয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি হিসেবে অনুকরণীয় এবং ভরসার স্থল। তবে দুর্নীতিবাজ এবং দখলদারদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। এ কারণে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেও জীবনের শেষ সময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ছড়ানো নানারকম গুজব আমরা লক্ষ্য করেছি। তবে সাধারণ মানুষের ভালোবাসা সঙ্গে রাখতে পারলে ষড়যন্ত্রকারীরা যে পাত্তা পায় না, তারও বড় উদাহরণ আনিসুল হক। এখান থেকে সবার শেখার বিষয় আছে বলে আমরা মনে করি। এমন একজন সফল, স্বপ্নবাজ এবং স্বপ্ন বাস্তবায়নে দক্ষ জনপ্রতিনিধি দেশ আবার কবে পাবে তার নিশ্চয়তা নেই। তাই একজন আনিসুল হকের প্রয়োজনীয়তা সবসময় অনুভব করবে বাংলাদেশ। আনিসুল হকের প্রয়োজনীয়তা কখনোই ফুরাবার নয়। তার মতো স্বপ্ন সারথীর অকাল প্রয়াণে আমরা শোকাহত। আনিসুল হকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT