চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হককে শেষবারের মতো গ্রহণে প্রস্তুত ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
আনিসুল হক

ঢাকা উত্তরের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হককে শেষবারের মতো গ্রহণে প্রস্তুত ঢাকা। বাংলাদেশ সময়  শনিবার সকাল ১১ টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।

তবে ভালোবাসার মেয়রকে শেষ বারের মতো দেখতে শোকার্ত সর্ব সাধারণকে অপেক্ষা করতে হবে দুপুর ৩টা পর্যন্ত। এরপর বিকেল ৪ টার দিকে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেয়র আনিসুল হককে বিদায় জানানোর কর্মসূচি অনুযায়ী, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে বহনকারী বিমানের যাত্রা শুরু করে শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে মরদেহ বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। এরপর ১২টা ৩০ মিনিট থেকে তার বাসভবনে পরিবারের সদস্য, বন্ধু ও শুভানুধ্যায়ীদের জন্য উম্মুক্ত রাখা হবে।

বিকেল ৩ টায় আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। এসময় সর্ব সাধারণ যেন শেষ শ্রদ্ধা জানাতে পারে সেজন্য স্টেডিয়াম উন্মুক্ত রাখা হবে, বিকেল ৪ টায় আসরের নামাজ আদায় ও জানাজা।

প্রয়োজন হলে আরো কিছুক্ষণ তাকে সেখানে রাখা হতে পারে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে ও ছোট সন্তান শারাফের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন মেয়র আনিসুল হক।

এর আগে আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

Reneta

জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT