চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদি’র অপেক্ষা ফুরাচ্ছে

হাসান আহমেদহাসান আহমেদ
৯:০১ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

প্রায় দু বছরের অপেক্ষা ফুরাচ্ছে ‘আদি’র। তনিম রহমান অংশুর পরিচালনায় প্রথম চলচ্চিত্র এটি। যেখানে দুর্ধর্ষ অপরাধী এবিএম সুমন। যিনি ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে এসি আশফাক হয়ে ইতিমধ্যে আলোচিত।

এখানে তিনি এবার নিজেই অপরাধী। মোস্ট ওয়ান্টেড। ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের আরেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শতাব্দী ওয়াদুদও অপরাধী। তাদের খুঁজে বেরায় তাসকিন। যিনি তার প্রথম আবির্ভাবে ঠাণ্ডা মাথার ভয়ংকর অপরাধী হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে বাজীমাত করেছিলেন। আর চ্যানেল আই এর ‘সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন ও ইমপ্রেস চলচ্চিত্র ‘ঘাসফুল’ এর সাদাসিধে নায়িকা সায়লা সাবি আবেদনময়ী ভূমিকায় এসেছেন ‘আদি’ চলচ্চিত্রে। চরিত্রের নাম শায়না।

সুমন-সাবি জুটির প্রথম চলচ্চিত্র ‘আদি’। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নায়িকা সায়লা সাবি জানান, ‘আদি’ ছবির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত নন। কারণ পরিচালক এবং প্রযোজক কিছু জানাননি তাকে। পরিচালক তনিম আহমেদ অংশু চ্যানেল আই অনলাইনকে জানান, বর্তমানে ছবির বিপণন নিয়ে পরিকল্পনা চলছে। এটুকু জানাতে পারি আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের যে কোন সময় বড় কোন পরিবেশনা সংস্থা থেকে চলচ্চিত্রটি পরিবেশিত হবে।

সুমন ও শতাব্দী ওয়াদুদের নেতিবাচক চরিত্র আর তাসকিনের ইতিবাচক চরিত্র বিষয়ে জানতে চাইলে সহাস্যে তনিম আহমেদ অংশু বলেন, ‘আদি’ আগে রিলিজ হলেতো সুমন-শতাব্দী দা নায়ক হতেন পরে। ভালোই হয়েছে। তারা আগে নায়ক পরে ভিলেন হল। আর তাসকিন ভিলেন থেকে ইতিবাচক হল।

অংশু ছবির শুটিং এবং মুক্তির দেরী প্রসঙ্গে বলেন, নানা কারণে দেরী হয়েছে। শুটিংয়ে মারামারির দৃশ্য করতে গিয়ে দুবার পায়ের লিগামেন্ট ছিঁড়েছেন সুমন। চিকিৎসা নিতে গিয়ে ৬-৭ মাস দেরী হয়েছে। আরও বেশ কিছু ঝামেলা অতিক্রম করতে হয়েছে। তবে এবার আর ধোঁয়াশা নেই।

আদি-এর ট্রেলার প্রকাশিত হয়েছে ইউটিউবে। একটি গানও প্রকাশিত হয়েছে গানচিল এর ইউটিউব চ্যানেলে। বাকী গানও কি সেখান থেকে আসবে জানতে চাইলে অংশু জানান, এখনও নিশ্চিত নয়। সিনেমার ৫টি গানের সঙ্গীত পরিচালনা করেছেন অদিত। গান গেয়েছেন অদিত. প্রিয়া, খেয়া ও দোলা।

Reneta

থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফ্যাটম্যান ফিল্মস ও দ্য অ্যাড্রেস। গল্প পরিচালকের। পরিচালক ও দেবাশীষ হাওলাদারের চিত্রনাট্যে ছবিটির জন্য গান লিখেছেন আসিফ ইকবাল ও আবদার রহমান। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় ছিলেন এডওয়ার্ড এফ গোমেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT