চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে হাজির হতেই হচ্ছে রোনালদোকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন ছাড়ার আগে ট্যাক্স ফাঁকির মামলার সবটুকু জরিমানাই পরিশোধ করে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সশরীরে নয়, আইনজীবীর মাধ্যমে। সেটাই আবারও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে জুভেন্টাসে থাকা মহাতারকার জীবনে। মামলা নামক টিউমার অপসারণ করতে আদালতে হাজির হওয়া ছাড়া বিকল্প খোলা নেই সিআর সেভেনের সামনে।

রিয়াল মাদ্রিদে থাকতে ট্যাক্স ফাঁকির অপরাধে দুই বছর জেল হয় রোনালদোর। জেল এড়াতে ১৪.৭ মিলিয়ন ইউরো জরিমানার পুরোটাই পরিশোধ করেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের কারণে রাশিয়ায় ছিলেন বলে আইনজীবী হোসে আন্তোনিওর মাধ্যমে জরিমানা জমা দেন স্পেনের কোষাগারে।

স্পেনের আদালতের নিয়ম অনুযায়ী আবার জরিমানা পরিশোধের সময় সশরীরে হাজির থাকতে হয় পরিশোধকারীকে। রোনালদো সেসময় আদালতে হাজির না থাকায় অবমাননা হয়েছে বলে মনে করেন স্পেনের আদালত। আগামী বছরের ১৪ জানুয়ারির মধ্যে তাই রোনালদোকে হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত। নয়ত আদালত অবমাননার মামলায় ফাঁসবেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার।

Banglabid

হাজিরা সশরীরেই হতে হবে, নির্দেশ এমনই। আবার বিকল্প পথও সামনে আসছে। রিয়ালেরই আরেক পর্তুগিজ সাবেক ফ্যাবিও কোয়েন্টারো একই ধরনের মামলায় আদালতে হাজির হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রোনালদোর আইনজীবী চেষ্টা করছেন একই উপায়ে পরিস্থিতি সামলাতে। আদালত রাজি না হলে স্পেন ঘুরে যাওয়া ছাড়া পথ খোলা থাকবে না সিআর সেভেনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT