চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত কিংবা বিদেশী কেউই বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:০৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

বিএনপির আন্দোলন এখন টেমস নদীর তীরে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে স্বেচ্ছানির্বাসনে রয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: ‘সংসদ ভেঙে দেওয়া, বিদেশীরা অথবা আদালত ক্ষমতায় বসাবে এমন দিবা স্বপ্ন যারা দেখছেন, তাদের সেই রঙিন স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলন এখন টেমস নদীর তীরে খালেদা জিয়া ভ্যানেটিব্যাগে। আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে হাটছেন। কাদের নিয়ে ষড়যন্ত্র করছেন, সে খবর আমরা জানি। আমরা সময় মতো তার জবাব দিব।’

Banglabid

বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন: ‘চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।’

ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল ধরণের প্রস্তুতি রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন:‘ পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। তাই বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন। তাদের আচরণ লাইসেন্স ছাড়া ড্রাইভারদের মতো। কোন সময় কোন অঘটন ঘটায় বলা যায় না। আমাদের সচেতন থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT