চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী হতে চেয়েও হননি আবদেসালাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে নৃশংস বোমা হামলায় সন্দেহভাজন প্রধান আসামী
সালাহ আবদেসালাম (২৬) স্ট্যাডে ডি ফ্রান্সের হামলাটিতে বোমায় নিজেকে উড়িয়ে
দিতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন বলে স্বীকার করেছেন। চার
মাসের অব্যাহত চেষ্টায় শুক্রবার আটক আবদেসালামেএখন বেলজিয়ান তদন্তকারীদের
জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

নাটকীয় অভিযানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটকের একদিন পর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেলিজিয়ামে একটি মামলা করা হয়েছে। সন্ত্রাসমূলক হত্যা এবং সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের হয়েছে বলে জানায় বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস।

জাতীয়তায় ফরাসি হলেও বেলজিয়ামে জন্ম নেয়া আবদেসালাম ফ্রান্সে বহিঃসমর্পণের বিরুদ্ধে আইনগত লড়াই চালাচ্ছে। পুলিশের কাজে তিনি সহযোগিতা করছেন বলে জানান তার আইনজীবীরা।

প্যারিস প্রসিকিউটর ফ্র্যান্সিস মলিন্স এক সংবাদ সম্মেলনে তাকে উদ্ধৃত করে বলেন, স্ট্যাডে ডি ফ্রান্সে সে নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিলো, কিন্তু সেই চিন্তা থেকে পিছিয়ে আসে। তার এই দাবিকে সতর্কতার সাথে বিবেচনা করা উচিত বলে জানান তিনি।

ব্রাসেলসে গ্রেপ্তার হওয়া আবদেসালামের কাছ থেকে প্যারিস হামলার পেছনে আইএস নেটওয়ার্ক, এর অর্থায়ন এবং পরিকল্পনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। হামলাকারীদের জন্য রুম ভাড়া করা এবং স্ট্যাডে ডি ফ্রান্সে আত্মঘাতী হামলাকারীদের পরিবহনসহ অন্যান্য লজিস্টিক সহায়তা সে দিয়েছিলো বলে ধারণা তাদের।

শুক্রবারের ব্রাসেলস অভিযানের পর আরও অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে ইন্টারপোল সীমান্তে অতিরিক্ত নজরদারীর দাবি জানিয়েছে।

Reneta

বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী পুলিশ রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে আবদেসালামকে গ্রেফতার করে।

গত বছরের নভেম্বরে প্যারিসের স্ট্যাডিয়াম ছাড়াও বাতাক্লান কনসার্ট হলসহ কয়েকটি বার এবং রেস্টুরেন্টে বোমা হামলা ও গুলিবর্ষণে ১৩০ জন নিহত এবং অসংখ্য আহত হয়। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিস হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT