চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আঠারোয় জয়ধ্বনি’ শ্লোগানে দেড়যুগে পদার্পণ করছে চ্যানেল আই

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:৪৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

আসছে ১ অক্টোবর হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল-
চ্যানেল আই। আগামী প্রজন্ম তথা তারুণ্যের জয়গানকে সামনে এগিয়ে নিতে এবারের
থিম আঠারোয় জয়ধ্বনি।

সবার চেয়ে দেশ বড় এমন লক্ষ্যকে হৃদয়ে ধারণ করে ১৯৯৯
সালের ১ অক্টোবর পথচলা শুরু হয়েছিল চ্যানেল আইয়ের।

আর একদিন পরই হৃদয়ে বাংলাদেশ আর চেতনায় বাংলাদেশকে ধারণ করে ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে চ্যানেল আই। আঠারোয় জয়ধ্বনি এই শ্লোগানে এবারের জন্মদিন নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায়। শুরুতেই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Banglabid

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘যারা যেভাবে হৃদয়ে বাংলাদেশ ধারণ করে তারা সবাই চেতনাতেও চ্যানেল আইকে ধারণ করেন। এটিই আমরা মনে করি। আঠারোয় জয়ধ্বনি যখন আমরা বলছি; তখন মনে করি এটা আমাদের অনেক বড় প্রাপ্য যে আমরা সবার সঙ্গে আছি।’

“আমরা প্রথম যখন চ্যানেল আই শুরু করেছিলাম আই মানে চোখ সেটাই বলার চেষ্টা করেছিলাম। প্রত্যেক মানুষেরই চোখ রয়েছে সেই চোখ দিয়ে হৃদয় দিয়ে তারা যে চ্যানেল আইকে ভালোবাসছে সেটি শুধু চ্যানেল আইয়ের কৃতিত্ব না এটি সবারই কৃতিত্ব।”

উদ্দিপ্ত তারুণ্যের অপ্রতিরোধ্য জয়ধ্বনিকে সামনে এগিয়ে নেয়ার বার্তা নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘বিগত বছরগুলোর মতো আগামী বছরগুলোতে চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেই এগিয়ে চলবে। সবার আগে দেশ এ বিষয়টি মাথায় রেখেই চ্যানেল আই তার অনুষ্ঠান সাজিয়েছে।’

Reneta

“সারা পৃথিবীব্যাপী এখন তরুণদের জয়জয়কার চ্যানেল আই আঠারো বছরে পদার্পণ করছে এটা একবারে প্রাপ্ত বয়স্ক তরুণ চ্যানেল আই। চ্যানেল আই পাশে আছে এবং থাকবে।”

১ অক্টোবর সকাল থেকেই দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে চ্যানেল আই প্রাঙ্গন। এছাড়াও ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও দেশের বাইরেও জন্মদিনের অনুষ্ঠামালার ম্যধ দিয়ে পালিত হবে চ্যানেল আইয়ের ১৭তম জন্মদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT