চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজব’ উইকেটে ধারাবাহিক তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
স্পোর্টস
A A

মাঠের যেখানে উইকেট সেখান থেকে একপাশের বাউন্ডারির দূরত্ব ৩৫ গজের মতো! অজানা কারণে আইসিসি থেকে মাঠের এমন জায়গার উইকেটে খেলানো হচ্ছে। সেই উইকেটে সৌম্য সরকার দ্রুত ফিরে গেলেও তামিম অর্ধশতক তুলে নিয়েছেন। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচেও দারুণ ব্যাট করেছিলেন তিনি।

অনুশীলনের জন্য সাধারণত এমন উইকেট ব্যবহার করা হয়। কাউন্টি ক্রিকেট লিগেও কখনো এখানে ম্যাচ হয়নি। অথচ সেখানেই কি না আইসিসি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলাচ্ছে।

বাংলাদেশ এদিন পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে তামিমদের সংগ্রহ ১২০।

নেহাত একটি প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিপক্ষে পাকিস্তান থাকলে বাংলাদেশের লড়াইটা অন্য মাত্রায় পৌঁছে যায়। পাকিস্তানও চাইবে নিজেদের শক্তির জানান দিতে। টাইগারদের বিপক্ষে সর্বশেষ ওডিআই সিরিজে ‘ধবলধোলাই’র স্মৃতি আছে তাদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইতিহাস মোটেও সুখকর নয়। এখন পর্যন্ত কোনও আসরে গ্রুপপর্ব পার করা হয়নি। ৮ ম্যাচের একটিতে জয়। হার সাতটিতে!

এই বাংলাদেশের জন্য অবশ্য অতীতের পরিসংখ্যান খুব একটা প্রযোজ্য হবে না। ওয়ানডে বিশ্বকাপের পর সম্পূর্ণ বদলে যাওয়া বাংলাদেশকে আইসিসি তাদের ম্যাচ প্রিভিউতে ‘এশিয়ান কিলার’ হিসেবে অভিহিত করেছে। এই তকমাই বুঝিয়ে বাংলাদেশের শক্তিমত্তা কতটুকু।

Reneta

মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের যে উইকেট, তাতে মনমতো অনুশীলনটা হবে না বলেই ধরে নেওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT