চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজকের বাংলাদেশ পুরোটাই সাফল্যের গল্প’

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৬:৫৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু বলেছেন, আজকের বাংলাদেশ পুরোটাই সাফল্যের গল্প, বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত। রোববার বঙ্গবন্ধু আর্ন্ত্জাতিক সম্মেলন কেন্দ্রে গণবক্তৃতায় স্বাধীনতার পর থেকে ৪ দশকের অর্জনকে অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন তিনি। বদলে যাওয়া বাংলাদেশের সাথে সাথে বিশ্বব্যাংকের বদলে যাওয়ার ইতিহাসও বলেন কৌশিক বসু।

কৌশিক বসু এক সময়ে বাংলাদেশে কাজ করে যাওয়া পশ্চিমবঙ্গের এই নাগরিক এখন কাজ করেছেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও।

গত ৩ বছরের কিছু বেশি সময় বিশ্বব্যাংকে যোগ দিয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। প্রায় ২২ বছর পর বাংলাদেশে এসে অর্থনীতি এবং সমাজ উন্নয়নে বাংলাদেশের অর্জন বিশেষভাবে চোখে পড়েছে ডক্টর বসুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকেও আলোচনায় এসেছে এই বিষয়গুলো। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই অগ্রগতির কথাই বললেন বারবার।

ডক্টর বসু বলেন, সামাজিক সূচকগুলোতে বাংলাদেশ অসাধারণ ভালো করেছে। বাংলাদেশের এই অর্জন থেকে অন্যান্য উন্নয়নশীল দেশগুলো শিক্ষাগ্রহণ করতে পারে। বাংলাদেশের দারিদ্র খুব দ্রুত হ্রাস পাচ্ছে। সহজে পরিমাপযোগ্য কিছু ডেমোগ্রাফ্রিক ইন্ডিকেটরের দিকে নজর দিলে বাংলাদেশের অগ্রগতি পরিলক্ষিত হবে।

বাংলাদেশের সদ্য ভূমিষ্ঠ শিশুর প্রত্যাশিত জীবনকাল ভারতের তুলনায় তিনগুণ বেশি যা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করে তিনি বলেন, অর্থনীতি জটিল বিষয় হলেও বিগত ছয়-সাত বছরে এই খাতে বাংলাদেশ খুব ভালো করছে। কিন্তু নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। কারণ জটিল বিশ্বে অনাকাঙ্খিত বিষয় ঘটতে পারে। তবে দেশকে অগ্রগতির পথে রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব। এ পথেই আগামী কয়েক বছরে বাংলাদেশের ইতিবাচক রূপান্তর সম্ভব।

Reneta

বিশ্বব্যাংকসহ অন্য উন্নয়ন সহযোগিদের কাছ থেকে নেয়া ঋণের অর্থ এমনভাবে বিনিয়োগের পরামর্শ তার যাতে ভবিষ্যতে আর ঋণেরই দরকার না হয়।

ডক্টর বসু বলেন, পরিপক্ক এবং উন্নত হলে একটি দেশের বিশ্বব্যাংকের সাথে মিথষ্ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। বিশ্বের ক্রমবিবর্তনের পথে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, এমনকি বিশ্বব্যাংকও পরিবর্তিত হচ্ছে। আজকের বিশ্ব্ নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে। যেগুলো বিশ্বব্যাংক নতুন ভাবে মোকাবেলার চেষ্টা করছে। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংককে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে বিশ্বব্যাংক আরও পরিশীলিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ৫ দিনের সফরে কৌশিক বসু বেসরকারী খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং দেখতে ঢাকার আশেপাশে কয়েকটি উন্নয়ন প্রকল্পও দেখতে যাবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌশিক বসু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT