চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ স্মরণ করা হবে ‘জীবন থেকে নেয়া’র সেই দিনগুলো

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১০:৪১ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্র ইতিহাসের উল্লেখযোগ্য কীর্তি ‘জীবন থেকে নেয়া’। পরিচালক ও প্রযোজক জহির রায়হান। ছবির কাহিনি লিখেছেন যৌথভাবে আমজাদ হোসেন ও জহির রায়হান। চিত্রনাট্য লিখেছেন জহির রায়হান। অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, আনোয়ার হোসেন, রওশন জামিল, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, শওকত আকবর, বেবি জামান প্রমুখ। ছবির বেশির ভাগ গানের সুরকার খান আতাউর রহমান। ১৯৭০ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ‘জীবন থেকে নেয়া’ ছবি নিয়ে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সহযোগিতা করছে বিএফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভিআইপি প্রজেকশন হলে এই আয়োজন করা হয়েছে। এখানে আলোচনায় স্মরণ করা হবে জহির রায়হানসহ আরও অনেককে। থাকবে ‘জীবন থেকে নেয়া’ ছবির বিশেষ প্রদর্শনী।

‘জীবন থেকে নেয়া’ ছবির বিজ্ঞাপন

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনায় অংশ নেবেন রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, আফজাল চৌধুরী, আমজাদ হোসেন, কোহিনুর আক্তার সুচন্দা, শমী কায়সার ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমরা ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মঘটে থাকায় যুক্তরাষ্ট্রে শতাধিক অভিবাসী কর্মী বরখাস্ত

পরবর্তী

‘আমার ভাইয়ের রঙে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আব্দুল গাফফার চৌধুরীর অমর সৃষ্টি

পরবর্তী

‘আমার ভাইয়ের রঙে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আব্দুল গাফফার চৌধুরীর অমর সৃষ্টি

স্মৃতির মিনারে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT