চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘটে থাকায় যুক্তরাষ্ট্রে শতাধিক অভিবাসী কর্মী বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A
বেশ কিছু প্রতিষ্ঠান অভিবাসীদের ধর্মঘটের প্রতি সমর্থন জানায়

বেশ কিছু প্রতিষ্ঠান অভিবাসীদের ধর্মঘটের প্রতি সমর্থন জানায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্মঘটে অংশ নেয়ায় ১শ’রও বেশি অভিবাসী কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম-প্রধান দেশ থেকে অভিবাসী ও ভ্রমণকারী প্রবেশের ওপর ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার প্রতিবাদে গত বৃহস্পতিবার ‘অভিবাসী ছাড়া একদিন’ (ডে উইদাউট ইমিগ্র্যান্টস) নামে ধর্মঘট পালন করেন বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া বহু কর্মী। অভিবাসীদের ছাড়া আমেরিকার একটি দিন কেমন কাটে তা বোঝাতে ওই দিন তারা কেউ কর্মক্ষেত্রে যাননি।

মূলত যুক্তরাষ্ট্রের জীবনযাত্রায় অভিবাসীদের ভূমিকাকে তুলে ধরাই ছিল ওই ধর্মঘটের লক্ষ্য। আর এর জবাবেই শতাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকারী এক চাকরিদাতা সিএনএনকে জানান, তার কর্মীরা নিজেদের যে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ধর্মঘটটি করেছে তার জন্য তাদেরকে ‘মূল্য দিতে হবে’। আর মূল্যটি হচ্ছে তাদের চাকরি।

কলোরাডোর কমার্স সিটিতে অবস্থিত যেভিএস মেসনরি’র মালিক জিম সেরাওস্কি বলেছেন, তার অধীনে কাজ করা ৩০ জন রাজমিস্ত্রীর চাকরি খেয়ে তিনি এতটুকুও দুঃখিত নন, ‘তাদেরকে সতর্ক করা হয়েছিল, তুমি এমনটা করলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, আর তুমি যদি এই দলের বিরুদ্ধে যাও তবে তুমি দলের অংশ নয়।’

মোট কতজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে তার সঠিক হিসাব এখনো বেরিয়ে আসেনি। তবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক অভিবাসীকেই ধর্মঘটে অংশ নেয়ার কারণে বের করে দেয়া হয়েছে।

নিউ ইয়র্কের মেয়রও মুসলিমদের সমর্থনে র‌্যালিতে অংশ নেন
Reneta

এদের মধ্যে ওকলাহোমার তুলসায় ১২ রেস্টুরেন্ট কর্মী, টেনেসির নলেনসভিলের একটি পেইন্টিং কোম্পানির ১৮ কর্মী চাকরি হারানোর কথা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে বিবিসি। এমনই আরও অনেকগুলো চাকরিচ্যুতির রিপোর্ট পাওয়ার কথা জানানো হয়েছে।

তবে সব প্রতিষ্ঠান যে এই ধর্মঘটের বিরোধী ছিল তা-ও নয়। কিছু কিছু কোম্পানি ও দোকানপাট অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে বৃহস্পতিবার পুরো দিন কাজ বন্ধ রাখে।

অনেক সরকারি উচ্চ পর্যায়ের অনেকেও ওই দিনসহ পরের দিনগুলোতে অভিবাসীদের পাশে দাঁড়িয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য একজন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। রোববার মুসলিম অভিবাসীদের সমর্থনে ‘আই অ্যাম মুসলিম টু’ (আমিও মুসলিম) স্লোগানযুক্ত র‌্যালিতে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT