চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ প্রকাশ পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’ এর প্রথম গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। পোস্টার, টিজার ও ট্রেলারের পর এবার মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রের প্রথম গান। আজ চ্যানেল আই এর ফেসবুক ভ্যারিফাইড পেজ এর আয়োজন ‘কথাবার্তা’য় প্রকাশিত হবে ‘চলতি সময় থমকে দাঁড়ায়’ গানটি।

গান প্রকাশের সময় কথাবার্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্মাতা তৌকীর আহমেদ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা সিয়াম আহমেদ সহ চলচ্চিত্রের অন্যান্য শিল্পীবৃন্দ ও কলাকুশলী।

‘চলতি সময় থমকে দাঁড়ায়’ গানটির কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ ও পিন্টু ঘোষ।

১৯৫২ এর ভাষা আন্দোলনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়।’ ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি। ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটির প্রিমিয়ার শো দেখতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ছবি মুক্তির শেষ সময়ে এসে চলছে প্রচার প্রচারণার কাজ।

গানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে পিন্টু ঘোষ বলেন, তৌকীর ভাইয়ের সাথে আগেও কাজ করেছি, উনি সময় পারফেক্ট জিনিষটা চান। সেই জায়গা থেকেই গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতা দর্শকরাও গানটি উপভোগ করবেন।

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বরাবরই চলচ্চিত্র নির্মাণ করে আসছে ইমপ্রেস টেলিফিল্ম। এবার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ নির্মাণ করলো তারা।

Reneta

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌকীর আহমেদনুসরাত ইমরোজ তিশাফাগুণ হাওয়ায়লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT