চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, নতুন কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

আগের কমিটিকে ‘অবাঞ্ছিত ঘোষণা’ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। 

কোটা সংস্কার আন্দোলনের নতুন সমন্বয়ক ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী বিপাশা চৌধুরী বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সোমবার রাত সাড়ে নয়টায় রাজু ভাস্কর্যে সংবাদ সম্মলনে তিনি আরও বলেন, আগামীকাল বেলা ১১টায় টিএসসির রাজু ভাস্কর্যে আবারো অবস্থান নেবে আন্দোলনকারীরা।

এছাড়াও ১৬ এপ্রিল ‘চলো চলো ঢাকা চলো’ নামে নতুন কর্মসূচিরও ঘোষণা এসেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।

আগামী ১৫ এপ্রিলের মধ্যে কোটা সংস্কারের দাবি না মানলে পরদিন ১৬ এপ্রিল সারাদেশের শিক্ষার্থীরা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির মাধ্যমে ঢাকা এসে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করবে বলে জানান বিপাশা চৌধুরী।

তিনি বলেন, আমরা আগের কমিটির সিদ্ধান্তে একমত নই। ক্লাস ও পরীক্ষা সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে স্থগিত থাকবে।

Reneta

বিপাশা বলেন, আমরা বর্তমান পরিস্থিতিতে নিরাপদ নই,বহিরাগতরা অস্ত্রসহ অবস্থান নেওয়ায় আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা শোডাউন দিচ্ছে বলেও অভিযোগ বিপাশার।

এর আগে সরকারের আশ্বাসে ১ মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান এ আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত আসে।

আলোচনা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, মে মাসের ৭ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে আগামী মাসের ১ম সপ্তাহের মধ্যে কোটা সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি আমলে নিয়েছেন। উনি দেশের বাইরে থেকে আসার পর মে মাসের প্রথম সপ্তাহে কোটা বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আমাদের জানানো হয়েছে।

এর আগে সচিবালয়ে ওই প্রতিনিধি দলের আলোচনা শুরু হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের একটি প্রতিনিধি দলের।

বৈঠক শেষে সচিবালয় থেকে পরিষদের ১৯ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে আসেন। এসময় সেখানে সাধারণ আন্দোলনকারীরা জড়ো হন। পরিষদের পক্ষ থেকে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে ‘মানি না মানি না’ স্লোগান দিয়ে উঠেন সাধারণ আন্দোলনকারীরা।

এসময় পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আপনারা যদি আমাদের সিদ্ধান্ত না মানেন তাহলে আমরা কেন্দ্রীয় কমিটি থেকে সরে যাব।’

রোববার পাঁচ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

রাতভর সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে পুলিশ ও আন্দোলনকারীদের তাণ্ডব।

এরপর সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারকোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT