চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরব ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠক করছে দেশটি। হাজিদের জন্য আগাম প্রস্তুতি নিশ্চিত করা এবং সেবাব্যবস্থা আরও নির্বিঘ্ন করাই এসব বৈঠকের মূল লক্ষ্য।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এসব বৈঠকে ২০২৭ সালের হজ আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর হজবিষয়ক দপ্তর থেকে জমা দেওয়া পরিচালন পরিকল্পনাও পর্যালোচনা করা হচ্ছে।

Banglabid

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিধিমালা ও নির্দেশনা নিয়েও আলোচনা করছেন কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর হজ দপ্তরের উত্থাপিত প্রয়োজনীয়তা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা হচ্ছে, যাতে অনুমোদিত সময়সীমার মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা যায়। আগাম প্রস্তুতির মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ ও বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, পরিচালন সক্ষমতা বাড়ানো এবং হাজিদের দেওয়া সেবার মান উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবা দিতে এবং সৌদি আরবে তাদের আগমন থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত পুরো যাত্রা সহজ করতে প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানোর জন্য সৌদি নেতৃত্বের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রস্তুতি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে। এসব কর্মসূচির মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের সেবার মান উন্নয়ন এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতা আরও ভালো করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Reneta

সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে পরবর্তী হজ মৌসুমের জন্য আগেভাগেই পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিচ্ছে। বিপুলসংখ্যক হাজির যাতায়াত ও আবাসন ব্যবস্থাপনায় সৌদি সরকারের বিভিন্ন সংস্থা এবং বিদেশি হজ দপ্তরের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এই উদ্যোগের উদ্দেশ্য হলো হাজিরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং একই সঙ্গে তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাও আরও সমৃদ্ধ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT