চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে রপ্তানি আয় কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ ৬৭৯ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। যা গত অর্থবছরের প্রথম দুই মাসের রপ্তানির চেয়ে ১৬ কোটি ৬৪ লাখ ডলার বেশি। অর্থাৎ এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি হয়েছিল ৬৬২ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য।

তবে একক মাস হিসেবে চলতি অর্থবছরে জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে রপ্তানি আয় কমেছে। জুলাইয়ে আয় হয়েছিল ৩৫৮ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে ৩৭ কোটি ৮০ ডলার কমে তা দাঁড়িয়েছে ৩২১ কোটি ৩৫ লাখ ডলারে।

মঙ্গলবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ্ তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে ৫৭৩ কোটি ৫১ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে নিটওয়্যার ২৯১ কোটি ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ২৮২ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৮২ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে ৫৫২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছর পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৬৮ কোটি ডলার। গত অর্থবছর রপ্তানি হয়েছে ৩ হাজার ৬১ কোটি ডলারের পোশাক।

আলোচ্য দুই মাসে ১৮ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছর একই সময়ে রপ্তানি হয়েছিল ২৪ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ১৭ কোটি ৭৭ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬৮ শতাংশ বেশি। আগের বছরে কৃষিপণ্য রাপ্তানি হয়েছিল ১০ কোটি ৫৭ লাখ ডলারের। অন্যদিকে ১৩ কোটি ৪৩ লাখ ডলারের হোম টেক্সটাইল, ১৩ কোটি ১১ লাখ ডলারের পাট ও পাটপণ্য, ৮ কোটি ৭২ লাখ ডলারের হিমায়িত খাদ্য, ৪ কোটি ৮৯ লাখ ডলারর প্রকৌশলপণ্য রপ্তানি হয়েছে ওই দুই মাসে।

Reneta

এককভাবে গত আগস্ট মাসে ৩২১ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের আগস্টের চেয়ে ১১ দশমিক ৭৪ শতাংশ কম। আগের বছরের আগস্ট মাসে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩৬৪ কোটি ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিবিতৈরি পোশাকপোশাক রপ্তানিরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT