চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপে শেষ দ্বিতীয় দিন

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
১০:৪৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে:  টাইগারদের শততম টেস্টের দ্বিতীয় দিনটা আক্ষেপ নিয়েই শেষ হলো। শেষ ২০ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেল হিসাব-নিকাশ। উইকেটে সেট হয়েও একে একে ফিরে গেছেন তামিম, সৌম্য, ইমরুল ও সাব্বির। নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুলও ফিরে গেছেন। বিনা উইকেটে ৯৫ রান থেকে বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৪ রানে। প্রথম ইনিংসে টাইগাররা এখনও ১২৪ রানে পিছিয়ে।

পি. সারার তুলনামূলক চ্যালেঞ্জিং উইকেটে বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং সৌম্যর ব্যাট শুরু থেকেই ছিলো সাবলীল। ইনিংসের সূচনাটা হয় দারুণ। ওপেনিংয়ে এ সিরিজে টানা তৃতীয় ফিফটি প্লাস পার্টনারশিপ।

স্কোরবার্ডে ৯৫ রান উঠতেই তামিমের বিদায়। এক রানের জন্য হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে হেরাথের বলে লেগবিফোর হন বাঁহাতি ওপেনার।

আক্ষেপ নিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। সিরিজে টানা তৃতীয় হাফসেঞ্চুরি পেয়েছেন ছয় বাউন্ডারিতে। সম্ভাবনা জাগিয়েও সৌম্যর ইনিংসটি থেমেছে ৬১ রানে।

দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দিতে পারতেন সাব্বির এবং ইমরুল। কিন্তু হয়েছে তার উল্টো। ২০ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ব্যক্তিগত ৩৪ রানে ইমরুল কায়েস, ৪২ রান করে সাব্বির রহমান এবং নাইট-ওয়াচম্যান তাইজুল ইসলাম ফিরে যান শূন্য রানে।

বাকী সময়টাও অস্বস্তিতে কাটান দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। লংকান ফিল্ডারদের একাধিক ভুলে ক্যাচ আর রান আউট থেকে বাঁচেন সাকিব-মুশি। ৫ উইকেটে ২১৪ রান তুলে শেষ হয় দ্বিতীয় দিন।

Reneta

শেষের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও ছিলো লংকানদের আধিপত্যে ভরপুর। অলআউট হওয়ার আগে হোস্টরা যোগ করে পাক্কা একশ রান। আটকে রাখা যায়নি দিনেশ চান্দিমালকে। আগের দিন ৮৬ রানে অপরাজিত থাকা এ ব্যাটসম্যান তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের অষ্টম আর বাংলাদেশের বিপক্ষে চার নম্বর টেস্ট সেঞ্চুরি। চান্দিমালের সেঞ্চুরিতে ৩৩৮ রানে থামে লংকানদের প্রথম ইনিংস।

তবে দিন শেষে এ রানও খুব বেশি মনে হতো না, যদি শেষ বিকেলে ‘উইকেট দিয়ে আসার মিছিলে’ যোগ না দিতো বাংলাদেশের টপঅর্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT