চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতির প্রত্যাশা

এখলাসুর রহমান এখলাসুর রহমান
১:১৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
মতামত
A A

সুদীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামকারী রাজনৈতিক দলের জন্য দলীয় অভ্যন্তরে গণতন্ত্রের উপস্থিতি অত্যাবশ্যক। নেতৃত্ব নির্বাচিত হবে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে, বিতর্কিত, অযোগ্য, সুবিধাবাদী, সুদিনে তৎপর দুর্দিনে নিস্ক্রিয় এরকম নেতৃত্ব যাতে কেন্দ্রীয় কমিটিতে উঠে আসতে না পারে সেব্যাপারে কাউন্সিলর ও দলীয় আদর্শিক নীতিনির্ধারকদের সতত সজাগ থাকা উচিত।

বিএনপি জামাতের আমলে যারা তৎকালীন চারদলীয় জোটে থেকে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের শারীরিক ও অন্যান্যভাবে নির্যাতন করেছে। তাদের কেউ কেউ ক্ষমতার পালা বদলে আওয়ামী লীগে ঢুকে গেছে। জাতীয় সম্মেলনের সতত দৃষ্টি রাখা উচিত তাদের ব্যাপারে। দুর্দিনে তারা যে দলের নেতাদের পেটাবে আবার সুদিনে তারা সে দলেরই নেতা হয়ে যাবে এটা মানা যায় না। ১৪ দলীয় জোট ছিলো দুর্দিনে একে অপরের পাশে দাঁড়াবার জোট, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জোট, আর মহাজোট সুদিন দখলের জোট। নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে এরশাদের জাতীয় পার্টি মহাজোট পরিচয় দিতো না। এখন দিচ্ছে কারণ তারা বিরোধী দলীয় নেতা, সাংসদ ও সরকার দলীয় মন্ত্রী হতে পেরেছেন। এই এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার জন্য দেশব্যাপী গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তার আমলেই বঙ্গবন্ধুর খুনীরা ফ্রিডম পার্টি নাম দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে ও নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই খুনীদের সাথে তৎকালীন সময়ে যাদের দহরম মহরম সম্পর্ক ছিল তাদের মাঝেও কেউ কেউ ভোল পাল্টে আওয়ামী লীগার সেজে গেছে।

এবারের জাতীয় সম্মেলনে নেতাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত সুস্পষ্ট করা হোক। কত সাল হতে কত সাল পর্যন্ত কে কোন দল করেছে, কত সালে আওয়ামী লীগে যোগ দিয়েছে। বিভিন্ন গণতান্ত্রিক লড়াই সংগ্রামে কার কি ভূমিকা তাও স্পষ্ট করা হোক। আদর্শিক বৃত্তান্ত, নৈতিকতা, ত্যাগ, একনিষ্ঠতা ও দৃঢ়তাই যেন হয় নেতৃত্ব নির্বাচনের নিয়ামক শক্তি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের নারকীয় হত্যাযজ্ঞে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবরণ, এরশাদ বিরোধী আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান, ঘাতক দালাল নির্মূল কমিটি, বিএনপি জামাতের আমলে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার লড়াই, ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে নেতাদের ভূমিকা প্রভৃতি মাধ্যমে চুলচেরা বিচার বিশ্লেষণ করেই তবে নেতৃত্ব নির্বাচন করতে হবে। কারণ জাতীয় সম্মেলনে ভুল নেতৃত্ব নির্বাচিত হলে এর মাশুল গুনতে হবে পুরো জাতিকে। মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় রাজনীতির নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং এই দলটির সুশৃংখলতা ও যথার্থ নেতৃত্ব নির্বাচন করতে পারা না পারার সুফল কুফল সমমনা দলগুলোর উপরও বর্তাবে।

দেশ এগিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার, জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অঙ্গণে প্রশংসনীয় মর্যাদা অর্জন বাঙালি জাতিসত্তাকে চরম মর্যাদার উচ্চশিখরে পৌঁছে দিচ্ছে। তিনি দলের নন হয়ে উঠেছেন জাতির প্রধানমন্ত্রী। এই অগ্রযাত্রাকে রুখে দিতে পেট্রোল বোমা, জঙ্গিবাদ, আন্তর্জাতিক কূটবুদ্ধির ষড়যন্ত্র, কোনোটাই আলোর মুখ দেখেনি। যেসব দেশ প্রভুর মতো কর্তৃত্ব করে আসছে এতকাল সেসব দেশেরও অন্যায্য আচরণের বিরুদ্ধে প্রকাশ্য ভূমিকা রেখে চলেছেন তিনি। কে কোন দল করে সেটা বিবেচ্য নয় প্রতিটি বিবেকবোধ সম্পন্ন মানুষের স্বীকার করতে হবে যে দেশাত্মবোধ তাড়িত রাজনীতি করে বেড়ে ওঠা, যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা ও স্বাধীনতা যুদ্ধের স্থপতির ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্ব অস্বীকার করে, স্বাধীনতা যুদ্ধে তার স্থপতির ভূমিকা অস্বীকার করে কারও রাজনীতি করা শোভন নয়। দেশকে ও দেশের মানুষকে প্রাণভরে ভালবাসতেন যিনি সেই মানুষটিকেই হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন নিজ দলেরই কতিপয় চক্রান্তকারী। বঙ্গবন্ধু জীবদ্দশায় এই মুনাফেকদের চিনতে পারেন নি। চেনা হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পরে।

এবারের জাতীয় সম্মেলনে এরকম মুনাফেক, চক্রান্তকারী, আদর্শিক বোধহীন কেউ যাতে নেতৃত্বে না আসতে পারে সেব্যাপারে বুদ্ধিদীপ্ত সজাগ দৃষ্টি রাখা অতীব জরুরি। রাজনৈতিক আমলনামা যাচাই বাছাই করেই কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেয়া উচিত। অনাকাঙ্ক্ষিত ও অনাদর্শিক ব্যক্তির উপস্থিতি যে কত পীড়াদায়ক তা যুগে যুগে প্রমাণিত হয়ে আসছে। ঘরের শত্রু বিভীষণদের নিয়ে ঘরের ভেতর শান্তিপূর্ণ সহাবস্থান মারাত্মক কুফল ডেকে আনে। এ ঘর হতে শান্তি চলে যায়। প্রতিনিয়ত শোনা যায় ভাঙ্গনের পদধ্বনি। প্রত্যেকের দলে যোগদানের প্রেক্ষাপট বুঝে মূল্যায়ন করতে হবে। যে সরকার দলে যোগদান করেছে তার মূল্যায়ন হবে একরকম আর যে বিরোধী দলে যোগদান করেছে তার মূল্যায়ন হবে আরেকরকম। এটা চিরসত্য যে বন্ধু চেনা যায় দুর্দিনে, সুদিনে নয়। সুদিনের বন্ধুরা দুর্দিনে থাকেনা আর দুর্দিনের বন্ধুদের সুদিনে না থাকারতো কোনো যুক্তিই নেই। জাতীয় সম্মেলনে যেনো এবিষয়টি ভাবা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ভুল নেতৃত্ব নির্বাচন হলে এই ভুলের মাশুল গুনতে হবে ১৪ দলীয় জোটসহ সমমনা অপরাপর রাজনৈতিক দল তথা গোটা জাতিকে। পুরো জাতি চেয়ে আছে এই সম্মেলনের দিকে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)  

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT