চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবেন। কিন্তু বাকশাল করেও তারা বাঁচতে পারেনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত “বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস” শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন: এই আইন প্রণয়ন করেও তারা বাঁচতে পারবে না। এ আইন প্রণয়ন করার অধিকার এই সরকারের নেই, সাধারণ মানুষের কাছে এই আইন গ্রহণযোগ্য হবে না। কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোন সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয় দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যে আইন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সেটা কেউ মানবে না।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলো যখন বঙ্গবন্ধু  সম্পূর্ণভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছিলো। তারা দেশ স্বাধীনের পর একটা লুটপাটের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলো, তা তারা করেছিলেন। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করবে, এমন কোন রাজনৈতিক চরিত্রই তাদের ছিলো না। যার কারণে সিরাজুল হক সাহেব- আসম আব্দুর রব সাহেবের মতো লোকেরা আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে সেদিন প্রতিরোধ সৃষ্টি করেছিলেন।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যেখানে আওয়ামী লীগ, সেখানেই বাকশাল, গনতন্ত্রহীনতা, লুটপাট, ব্যাংক ডাকাতি, খুন, গুম, ধর্ষণ আর ভোট ডাকাতি।’

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশের চেয়ে যদি আমেরিকায় বেশি গুম খুন হয়, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছেন না কেন?’

Reneta

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ কে এম ফজলুল হক মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ কয়েকজন নেতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশন আইনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT