চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর সুরে তনিমার অ্যালবাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘এই কি জীবন’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

‘এই কি জীবন’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

১৫ বছর আগে ১০টি গানের সুর করেছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। পুরো একটি অ্যালবামের গান। তবে নিজের জন্য নয়, তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন তনিমা হাদী, বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর মেয়ে। অ্যালবামের নাম ‘এই কি জীবন’। এবার সেই অ্যালবামটি ডিজিটাল প্রযুক্তিতে প্রকাশ করেছে বাংলা ঢোল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খুলেছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় কয়েকজন। ছিলেন সৈয়দ আবদুল হাদী, আলাউদ্দিন আলী, আলম খান, ফাতেমা–তুজ্‌–জোহরা, আইয়ুব বাচ্চু, শহীদুল্লাহ ফরায়জী, বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হকসহ অনেকে।

সবাইকে দেখে আপ্লুত সৈয়দ আবদুল হাদী বলেন, ‘​সব কিছু দেখে মনে হচ্ছে, আমার মেয়ের অ্যালবামের প্রকাশের অনুষ্ঠান নয়, এ যেন সংগীত পরিবারের কোনো অনুষ্ঠান।’ তিনি আরও বলেন, ‘এ যুগ শুধু গান শোনার জন্য নয়, এটা এন্টারটেইনমেন্টের যুগ। কাজেই এখন শিল্পীকে এন্টারটেইনার হতে হবে।’

আইয়ুব বাচ্চু বলেন, ‘অনেক বছর আগে কাজটা করেছিলাম। তনিমা খুব ভালো গেয়েছে। বেশির ভাগ গানই ওয়ান টেকে ওকে হয়েছে। দুই বার গাইতে হয়নি।’

আর তনিমা হাদী বলেন, ‘আজ আমার মায়ের স্বপ্ন পূরণ হলো। গানগুলো যখন রেকর্ডিং করা হ​য়, তখন মা আমার সঙ্গে স্টুডিওতে যেতেন। আজ মা নেই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন।’

আলম খান বলেন, ‘গানগুলো শুনে কানের আরাম পেলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT