চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস স্কেটিং রিংকে জমাট বাঁধা ৫ হাজার মাছ!

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
২:১৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৬
অদ্ভুতুড়ে
A A

তীব্র জনরোষের মুখে জাপানের একটি থিম পার্ক বিশেষভাবে নির্মিত একটি আইস স্কেটিং করার রিংক বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।

দর্শনার্থীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে স্পেস ওয়ার্ল্ড নামের ওই থিম পার্কটি তার আইস রিংক বা বরফের মেঝেতে প্রায় ৫ হাজার সামুদ্রিক প্রাণীকে বরফ করে রাখে। নানা জাতের মাছ, কাঁকড়া আর শেলফিশসহ ওই রিংকটি তাদের শীতকালীন বিশেষ আকর্ষণের অংশ, যার নাম দেয়া হয়েছে ‘ফ্রিজিং পোর্ট’।

পার্কটি স্কেটিংয়ের জন্য বরফের মেঝেযুক্ত এলাকাটি উন্মুক্ত করার পর তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে। সেখানে দেখা যায়, বেশ কিছু মাছ বরফে জমাট বাঁধা অবস্থায় আছে। ছবির সঙ্গে দেয়া হয়েছে মাছের কথা হিসেবে লেখা ক্যাপশন: “আমি ড…ড…ডুবে যাচ্ছি, দ…দ…দম বন্ধ হয়ে যাচ্ছে।” বিজ্ঞাপনেও লেখা হয়, এ ধরণের আইস রিংক বিশ্বে এই-ই প্রথম।

স্পেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপক তোশিমি তাকেডা সিএনএনকে জানান, স্থানীয় টেলিভিশনে এটি নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে ভয়াবহ সব প্রতিক্রিয়া এসেছে।japan_ice-rink2

তোশিমি বলেন, “দু’সপ্তাহ আগে এই আইস স্কেটিং রিংক খুলে দেয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য দর্শনার্থী এসেছে এখানে। তাই এ ধরণের প্রতিক্রিয়া পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।”

এই প্রকল্পের জন্য সামাজিক মাধ্যমে এত বেশি নেতিবাচক মন্তব্য পাওয়ার কারণে ওই দিনই রিংকটি বন্ধ করে দেয় পার্ক কর্তৃপক্ষ।

Reneta

পার্কের পক্ষ থেকে সিএনএনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তোশিমি। জানান, কর্তৃপক্ষ আইস রিংকের বরফ গলিয়ে মাছসহ সব সামুদ্রিক প্রাণী সরিয়ে ফেলবে, “যথাযথ ধর্মীয় অনুষ্ঠান”-এর আয়োজন করবে এবং এরপর প্রাণীগুলোকে সার হিসেবে ব্যবহার করা হবে।

তিনি এ-ও বলেছেন, সবগুলো মাছই স্থানীয় মাছের বাজার থেকে কেনা হয়েছিল এবং বরফ জমানোর আগেই সবগুলো মৃত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT