চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে বর্ণবাদের শিকার, বলতে গিয়ে মেজাজ হারালেন স্যামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সবসময় হাসিখুশি মুখ ধরে রাখার বেশ একটা সুনাম আছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির। ম্যাচের কঠিন সময়েও তার ঠোঁটে লেপ্টে থাকে এক চিলতে হাসির রেখা। সেই মানুষটা যখন কোনকিছু নিয়ে মেজাজ হারান, বুঝতে বাকি থাকে না বিষয়টা গুরুতর। বিষয়টা হল, বর্ণবাদ।

ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের পেশাদারিত্ব নিয়ে সকলে যখন পঞ্চমুখ, সেখানে খেলতে এসে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্যামি।

পুলিশের হাতে মার্কিন আফ্রিকান-আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে চলছে জোর প্রতিবাদ। আন্দোলনে শামিল হয়েছেন স্যামিও। মঙ্গলবার আইসিসি ও সব ক্রিকেট বোর্ডকে বর্ণবৈষম্যের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছেন।

এরপরেই ইনস্টাগ্রামে আইপিএলে বর্ণবাদের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্যামি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তিনি ও তার শ্রীলঙ্কান সতীর্থ থিসারা পেরেরা কীরকম বর্বর আচরণের শিকার হয়েছেন সেটা লিখেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

পোস্টের সঙ্গে দিয়েছেন অসংখ্য রাগের ইমোও, ‘তো, সানরাইজার্সের হয়ে খেলার সময় যারা আমাদের কাল্লু বলেছে, তাদের কী হবে? ভেবেছিলাম তারা আমাকে কালো শক্তিশালী মানুষ বলেছে। অর্থটা জানার পর আমি ভীষণ রেগে আছি।’

‘আমি জানতে পেরেছি কাল্লু শব্দের মানে কী। তারা আমাকে ও পেরেরাকে এই নামে ডেকেছে। ভেবেছিলাম এর অর্থ কালো শক্তিশালী ঘোড়া। আমার আগের পোস্ট আমাকে ভিন্ন অর্থ বলছে, আর আমি এখন ভীষণ ক্ষুব্ধ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়েস্ট ইন্ডিজবর্ণবাদভারতলিড স্পোর্টসস্যামি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT