চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে এক কোটির বেস প্রাইসে সাকিব-মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আইপিএলের একাদশতম আসরের নিলামে নাম ওঠাতে আগ্রহী বাংলাদেশের আট ক্রিকেটার। ইতিমধ্যে তাদের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি। আইপিএলে নিয়মিত হওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগ্রহীর তালিকায় আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।

গত শুক্রবার শেষ হয়েছে ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। এবার ১১২২ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি হবে আসন্ন আইপিএলের নিলাম।

নিলামে খেলোয়াড়দের জন্য প্রথমে তিনটি ক্যাটাগরিতে বেস প্রাইস ধরা হয়েছে। যেখানে ২ কোটি রূপি বেস প্রাইসে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের বেস প্রাইস দেড় কোটি রূপি। আর তিননম্বর ক্যাটাগরির বেস প্রাইস এক কোটি রূপি। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মোস্তাফিজ আছেন এই ধাপে।

২০১১ সাল থেকে টানা সাত বছর সাকিব ছিলেন কলকাতায়। খেলেছেন ছয় মৌসুমে। আর সবশেষ দুটি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন মুস্তাফিজ। এবার দুজনের কাউকে ধরে রাখেনি তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি।

নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি থাকছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ৫৮ জন। এরপরই সাউথ আফ্রিকা, ৫৭ জন। সমান ৩৯ জন করে ক্রিকেটার থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে। ৩০ জনের বহর নিয়ে পরের স্থানটা নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের ২৬ জন, বাংলাদেশের ৮ জন থাকলেও আফগানিস্তান থেকে নিলামে উঠবেন ১৩ জন ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে থাকছেন ৭ ক্রিকেটার। এছাড়া আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে এবং স্কটল্যান্ড থেকে একজন ক্রিকেটার এবার নিলামে উঠবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমোস্তাফিজুর রহমানসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের প্রথম বছরের যত ঝামেলা!

পরবর্তী

যুক্তরাষ্ট্রে মিসাইল হামলার ভুল খবরে হুলুস্থুল

পরবর্তী
হাওয়াই-মিসাইল হামলা-ভুল সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে মিসাইল হামলার ভুল খবরে হুলুস্থুল

ড্রেনে মিলল সিএনজি চালকের লাশ

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT