চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে ‘এলিট’ তালিকায় সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আইপিএলের একাদশতম আসরের নিলামে ‘এলিট’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ কোটি রুপির ‘এলিট’ তালিকায় সাকিবসহ জায়গায় পেয়েছেন মোট ১৬ জন। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি হবে আসন্ন আইপিএলের নিলাম।

প্রাথমিক নিলামে খেলোয়াড়দের জন্য প্রথমে তিনটি ক্যাটাগরিতে বেস প্রাইস ধরা হয়। যেখানে ২ কোটি রুপির বেস প্রাইসে সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের বেস প্রাইস দেড় কোটি রূপি। আর তিননম্বর ক্যাটাগরির বেস প্রাইস এক কোটি রূপি। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মোস্তাফিজ প্রাথমিকভাবে তৃতীয় ধাপে ছিলেন।

পরে প্রাথমিক তালিকায় থাকা ১,১২২ জন ক্রিকেটারের মধ্য থেকে নিলামের জন্য ৫৭৮ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে দুই সেটে ১৬ জনকে নিয়ে করা হয়েছে ‘এলিট’ তালিকা। নিলামে এই ১৬ জনের ভিত্তিমূল্য হবে সবচেয়ে বেশি, ২ কোটি রুপি। সাকিব উঠে এসেছেন সেই ‘এলিট’ তালিকায়।

Banglabid

টাইগার অলরাউন্ডারের সঙ্গে তালিকায় ৬ জন ভারতীয়সহ আছেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, শেখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফ্যাফ ডু প্লেসিস, জো রুট, হরভজন সিং ও আজিঙ্কা রাহানে।

নিলাম তালিকার শীর্ষে রয়েছেন ভারতের অফস্পিনার অশ্বিন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব শীর্ষে, ১১তম। সাকিবের চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে তালিকায় মোস্তাফিজ ৫৬তম স্থানে। তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি। তালিকায় বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ১৯৩তম স্থানে আছেন, ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি নিয়ে।

২০১১ সাল থেকে টানা সাত বছর সাকিব ছিলেন কলকাতায়। খেলেছেন ছয় মৌসুমে। আর সবশেষ দুটি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন মুস্তাফিজ। এবার দুজনের কাউকে ধরে রাখেনি তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT