চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে ফিরে সাকিব যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন দলে গিয়ে অভিজ্ঞতা মন্দ হয়নি সাকিবের। হায়দরাবাদের হয়ে বল হাতে ছিলেন উজ্জ্বল। ব্যাটিংয়ে নিজের জাত চেনাতে না পারলেও কয়েকটি ইনিংস ছিল কার্যকরী। প্রথমবারের মতো আইপিএলের এক আসরে খেলেছেন দলের সবকটি ম্যাচ। রানার্সআপে হয়েছে দলের সমাপ্তি। দেশে ফিরে সাকিব জানালেন সন্তুষ্টির কথাই। আক্ষেপ কেবল ব্যাটিংয়ে ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারায়।

সোমবার দুপুরে ঢাকায় ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে সদ্যগত আইপিএল-অভিজ্ঞতা ও আফগানিস্তানের সঙ্গে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ নিয়ে ভাবনার কথা বলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।

আইপিএল কেমন কাটল?
ভালো, হয়ত আরেকটু ভালো হতে পারত। তবে ওভারঅল সন্তুষ্ট যে, রেজাল্ট হয়েছে টিমের। এছাড়া ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। তবে একটা অতৃপ্তি আছে, সেটা প্রতি ম্যাচেই ভালো শুরুর পরও রানটা বড় করতে পারিনি।

এই প্রথম দলের সবগুলো ম্যাচ খেললেন। অভিজ্ঞতা আফগানিস্তান সিরিজে কতটুকু কাজে লাগবে?
একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনো ম্যাচ হয়নি। তারপরও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরণের উইকেট থাকে ওই ধরণেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে।

রশিদ খানকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এই ব্যাপারটিতে কী মনে করেন?
কারা আলোচনা করে? প্রশ্ন আপনারা করলে খেলোয়াড়রা উত্তর দিচ্ছে? নাকি খেলোয়াড়রা আলোচনা করছে? যা হোক, ঠিক আছে। সবাই তো ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভালো বোলার। কেউ ভালো বল করবে কেউ খারাপ বল করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে সেটাই নিয়ম।

Reneta

দেরাদুনে বাংলাদেশ নিশ্চয়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে…
সবসময় সবজায়গাতে অ্যাটাক করাটা যে ঠিক হবে, এটাও ঠিক না। অবশ্যই আমরা আলোচনা করবো। কোন জায়গায় কোনভাবে খেললে আমাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে চেষ্টা করবো।

সিরিজে ফেভারিট কারা?
আসলে টি-টুয়েন্টিতে ফেভারিট বা আনফেভারিট এ ধরনের কোনো তকমা থাকে না। যেকোনো দল যেকোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে, আমি বলবো ওরাই ফেভারিট।

রশিদ খানকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনার প্রয়োজন আছে কী না? যেহেতু আলোচনাটা বেশি হচ্ছে।
প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিলাম না, আলোচনাও হল না (হাসি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT