চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল কেলেংকারিতে মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

দুর্নীতি কেলেংকারি ও মানি লন্ডারিংয়ের মামলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চেয়ারম্যান লোলিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার মুম্বাইয়ের একটি আদালত তার বিরুদ্ধে এই আদেশ জারি করে।

লোলিত মোদি বর্তমানে লন্ডনে আছেন। তবে নানা বিতর্কে জর্জরিত মোদি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র একজন ঘনিষ্ঠ নেতা হিসেবে সেদেশের জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছেন।

ভারতের জমজমাট টি-২০ ক্রিকেট লিগ আইপিএলে’র ধারণা ৪৯ বছরের এই নেতার মাথা থেকেই এসেছিলো। আইপিএল এখন বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট।

তার বিরুদ্ধে কর ফাঁকি, মানি লন্ডারিং ও আইপিলের দলে বেনামি মালিকানার অভিযোগ উঠার পর ২০১০ সালে দেশ ছাড়েন। এরপর জীবনের ঝুঁকির কথা বলে ভারতে ফিরতে অস্বীকার করেন মোদি।

নাম প্রকাশ না করে মোদির মামলা পরিচালনার সঙ্গে জড়িত একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘আমরা এই আদেশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠাবো। তারা এটি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় অথবা ইন্টারপোলকে দেবে।’

গত বছর মোদির আইনজীবী বলেছিলেন, পাসপোর্ট বাজেয়াপ্তের কারণে দেশে ফিরতে পারছেন না তিনি।ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন মোদি।

Reneta

তবে কয়েক সপ্তাহ আগে খবর বের হয়, মোদির পাসপোর্ট পুনবহাল হয়েছে এবং এক্ষেত্রে সাহায্য করেছেন ভারতের পররষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ঝড়। বিরোধী পক্ষ থেকে দাবি ওঠে সুষমার পদত্যাগের।

২০০৯ সালে মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, আইপিএলের প্রচারস্বত্ত্ব পাইয়ে দেওয়ার জন্য কোনো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১শ কোটি রুপি ঘুষ নিয়েছেন মোদি। আর এই ঘুষ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডেরই আরেক সদস্য নারায়ণ শ্রীনিবাস। পরে দুর্নীতির নানা অভিযোগে বিসিসিআই’র চেয়ারম্যান পদ হারান শ্রীনি। তবে এখনো আইসিসি’র সভাপতি পদে আছেন বিতর্কিত এই ক্রিকেট প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT