চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন না বুঝেই ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আইন না বুঝেই পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রক্রিয়াগত কারণে সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অারপিও সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। রাজধানী থেকে দূরপাল্লার পরিবহন না ছাড়ার পাশাপাশি রাজধানীর ভেতরেও বাস চলাচল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এখন আর ডিজিটাল নিরাপত্তা অাইন সংশোধনের সুযোগ নেই।

বর্তমান সরকার অসাংবিধানিক কার্যকলাপ করছে, ড. হোসেনের এমন বক্তব্যের প্রতিবাদ করে আনিসুল হক বলেন, সরকার কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করছে না, বরং ড. কামাল হোসেনই সংবিধান পরিপন্থী বক্তব্য দিচ্ছেন।

Reneta

ব্যারিস্টার মঈনুল ইসলামের বিরুদ্ধে সঠিক আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবহন ধর্মঘটবাস ধর্মঘটলিড নিউজসড়ক পরিবহন আইনসড়ক পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT