চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটিতে দক্ষ শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে: পলক

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৮:৩০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
জনপদ, জয়পুরহাট
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।  

তিনি বলেন, দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার।

শনিবার জয়পুরহাটের কালাই উপজেলার বালাইট এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, এ সময় দেশের উন্নয়নের গতি যখন উর্ধ্বগতিতে, তখন মৌলবাদী গোষ্ঠি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এ দেশকে তারা আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তানের মত অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার অশুভ পাঁয়তারা করছে, এদের রুখে দিয়ে দেশের উন্নয়নকে আরও বেগবান করতে জাতীয় ঐক্যের প্রয়োজন।

হাইটেক পার্ক ও জেলা প্রশাসনের আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সভাপত্বিতে বক্তৃতা করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূইঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য প্রতিমন্ত্রী তথ্যপ্রযুক্তিতে দক্ষ ৪২জন ফ্রিল্যান্সারকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেন।

Reneta

এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জয়পুরহাটের পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং বাগজানা ইউনিয়ন পরিষদের ব্রডব্যান্ডে লাইন পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT