চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএফএ ২০১৭: ইউরোপের এ প্রযুক্তির আসরে কী চমক থাকছে এবার?

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:২২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইউরোপের জমজমাট প্রযুক্তির আসর আইএফএ ট্রেড শো।

ইউরোপের সবচেয়ে বড় এই কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো চলবে ৬ দিনব্যাপী যেখানে প্রযুক্তির সর্বশেষ চমক নিয়ে হাজির হবে স্যামসাং, এলজি, আসুস, এসার, সনিসহ বিশ্বের খ্যাতনামা সব ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

এবারের আসরে কোন পণ্যগুলোর দেখা মিলবে? এমন প্রশ্ন সবার মাঝে দেখা যায় মূল পর্ব শুরুর আগে থেকেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এবারের সম্ভাব্য কিছু চমক সম্পর্কে।

স্যামসাং: সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সি নোট ৮। আর তাই এবারের আসরে প্রতিষ্ঠানটি কোনো মোবাইল ডিভাইস আনবে না, এটি বেশ নিশ্চিত করেই বলা যায়। তবে স্মার্টওয়াচ নিয়ে হাজির হতে পারে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি হলো গিয়ার ফিট ২ প্রো। এর পাশাপাশি গিয়ার স্পোর্ট নামের একটি স্মার্টওয়াচেরও ঘোষণা দেওয়া হতে পারে এই আসর থেকে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসুস: আসুস এ মাসেই ৪টি নতুন মডেলের জেনফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আর তাই আইএফএ থেকে আসুসের নতুন কোনো স্মার্টফোন আসার সম্ভাবনা নেই। তবে অন্যান্য বছর দেখা গিয়েছে আসুস এই আসর থেকে তাদের নতুন স্মার্টওয়াচের ঘোষণা দিয়ে থাকে। আর সে হিসেবে বলা যায় এবার আসুস জেনওয়াচ ৪ বাজারে আনার ঘোষণা দিলেও দিতে পারে। এর পাশাপাশি নতুন কোন ল্যাপটপ বিশেষত গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিতে পারে এই ইভেন্ট থেকে।

Reneta

মটোরোলা: এক্স৪ মডেলের একটি স্মার্টফোনের ঘোষণা দিতে পারে মটোরোলা। ইতোমধ্যেই ফোনটির বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে এতে থাকতে পারে দুটি রিয়ার ক্যামেরা, কার্ভড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট।

সনি: এবারের আইএফএ আসর থেকে সনি দুটি নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে। এর একটি হলো এক্সপেরিয়া এক্সজেড১ এবং অপরটি এক্সজেড১ কমপ্যাক্ট। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, ডিজাইনের ক্ষেত্রে আগের ফোনগুলোর সাথে খুব একটা পার্থক্য থাকবে না নতুন এই দুটি মডেলের। এছাড়া ডিভাইস দুটিতে থাকতে পারে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ১৯ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি।

এলজি: স্মার্টফোনের ক্ষেত্রে এবার হয়তো বড় চমকটিই দেখাবে এলজি। বেশ কিছুদিন ধরেই এলজি’র আপকামিং মডেল ভি৩০ রয়েছে আলোচনার শীর্ষে যা এই আসর থেকে উন্মুক্ত করা হতে পারে। এর সম্ভাব্য ফিচারের মধ্যে আছে ৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, বেজেলবিহীন ডিজাইন, ডুয়েল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়াড ড্যাক সিস্টেম।

আইএফএ ২০১৭

লেনোভো: ইয়োগা সিরিজের নতুন কোনো ডিভাইস নিয়ে হাজির হতে পারে লেনোভো। গত বছর একই আসর থেকে লেনোভো ইয়োগা ৯১০ বাজারে আনার ঘোষণা দিয়েছিল। এবার এর পরবর্তী মডেলটির দেখা মিলতে পারে।

মাইক্রোসফট: সাধারণত আইএফএ’তে মাইক্রোসফট উল্লেখযোগ্য তেমন কিছু নিয়ে হাজির হয় না। তবে এবার এর ব্যতিক্রম কিছু দেখা যেতে পারে। ডেল, লেনোভো এবং এইচপি’র তৈরি উইন্ডোজ মিক্সড রিয়েলিটি হেডসেট দিয়ে এবার সবাইকে চমকে দিতে পারে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি বিভিন্ন ল্যাপটপ এবং ডেস্কটপের দেখাও মিলতে পারে মাইক্রোসফটের প্যাভিলিয়ন থেকে।

তবে এখানেই শেষ নয়। আসর চলাকালীন সময়ে আরও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নতুন প্রযুক্তি পণ্যের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবে এই ৬ দিন জুড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলজি ভি৩০
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT