চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ স ম ফিরোজ নির্বাচনে অংশ নিতে পারবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
আদালত
A A

দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। আজকের এ আদেশের ফলে আ স ম ফিরোজের নির্বাচনে অংশ নিতে বাধা রইলো না বলে জানান তার আইনজীবী।

এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে আ স ম ফিরোজ। সে আবেদনের শুনানি নিয়ে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

আদালতে আ স ম ফিরোজের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানীয়া আমীর।

এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত স্থগিত করেন। যার ফলে তার নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে আইনী বাধা তৈরি হয়।

আইন অনুযায়ী তিনবারের বেশি ঋণ পুনঃ তফসিল করা যায় না। কিন্তু আ স ম ফিরোজের ২০১৮ সালে নবমবারের মতো তাঁর প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করা হয়। পরে পুনঃ তফসিলের এ ল্লসিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ঋণ পুনঃ তফসিলের সিদ্ধান্ত স্থগিত করে। তবে আজ হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম ফিরোজঋণ পুনঃতফসিলএকাদশ জাতীয় নির্বাচনচিফ হুইপলিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT