বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রূপা হক বলেছেন, আওয়ামী লীগের লোক সরিয়ে সবখানে জামায়াত ও বিএনপি’র লোকদের বসালে বিপ্লবের সুফল সবার কাছে পৌঁছানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগের মত তারা অলিগার্ক তৈরী হতে দেবেন না, অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন।






