চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ. লীগ থেকে মনোনয়ন পেলে বিএনপিতে আসা হতো না: রনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সাবেক এমপি গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়ে বলেছেন, ‘আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইনি। যদি আমি মনোনয়ন পেতাম, তাহলে হয়তো আমার বিএনপিতে আসা হতো না।’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপে এসব কথা বলেন তিনি।

গোলাম মওলা রনি বলেন, আমি স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জন্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

চ্যানেল আই অনলাইন: বিএনপিতে যোগদানের কারণ কী?

রনি: আমি রাজনীতি করছি দীর্ঘ সময় ধরে। আমার অনেক অনুসারী আছে। সবাই চায় আমি রাজনৈতিকভাবে বেঁচে থাকি। বিএনপিতে আসার কারণ হলো, মূলত আমার যে রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখা। মানুষের জন্য কিছু করার যে বাসনা, সেই বাসনাকে বাঁচিয়ে রাখা।

চ্যানেল আই অনলাইন: বড় একটি স্রোতের বিপরীতে আসছেন। আপনি ক্যারিয়ারে আরো বড় হুমকির মুখে পড়বেন কিনা?

Reneta

রনি: রাজনীতি যারা করে তারা সকলে রিস্ক নিয়ে করে। আমরা যখন আওয়ামী লীগ করেছি তখন রিস্ক নিয়ে করেছি। বিএনপি যারা করছে রিস্ক নিয়েই করছে। রাজনীতির মাঠে যারা মনে করে যে এটি একটি ফুলের বিছনা না, বিছানো চাদর থাকবে সিংহাসন তা মনে করা ভুল। এখানে সংগ্রাম থাকে, ত্যাগ, তিতিক্ষা থাকবে। যে মানুষ এসব অতিক্রম করে সামনে পারবে সে, আসলে রাজনীতিবিদ।

চ্যানেল আই অনলাইন: একটু সংক্ষেপে বলবেন, আপনার কি এমন ছিলো যা আওয়ামী লীগে পারেননি, বিএনপিতে বাস্তবায়ন করবেন?

রনি: আমার যে নির্বাচনি এলাকা একটি অনগ্রসর এলাকা। সেখানে প্রায় ১০ লাখ লোক বাস করে। আমি ৫ বছর আওয়ামী লীগে সংসদ সদস্য থেকে যে কাজগুলো অসম্পূর্ণ রেখেছিলাম তা গত বছর আমিও মনোনয়ন চাইনি। যিনি সংসদ সদস্য হয়েছিলেন তিনি কাজগুলো এগিয়ে নিতে পারেননি। আমার নির্বাচনী এলাকার মানুষের স্বপ্ন, স্বাদ সেগুলো পূরণের পাশাপাশি নির্বাচনী এলাকা নিয়ে আমার যে কাজ, স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই।

চ্যানেল আই অনলাইন: আপনার সাবেক নেত্রী (প্রধানমন্ত্রী) প্রতি কোনো বক্তব্য আছে কিনা?

রনি: আমার সাবেক নেত্রী, প্রধানমন্ত্রীর প্রতি এবং কারো প্রতি কোনো ক্ষোভ নাই, ক্রোধ নাই, লালসা নাই, কোনো বক্তব্যও নাই।

চ্যানেল আই অনলাইন: আপনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না বলেই কি বিএনপিতে এসেছেন?

রনি: আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইনি৷ যদি আমি মনোনয়ন পেতাম, তাহলে হয়তো আমার এখানে আসা হতো না।

গোলাম মওলা রনি দেশের রাজনীতিতে একটি আলোচিত ও সমালোচিত নাম। একজন কলামিস্ট হিসেবে পরিচিতি পেয়েছেন৷

পটুয়াখালী-৩ আসনের সাবেক এ সাংসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সোমবার সন্ধ্যায় বিএনপিতে যোগদান করেন৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম মওলা রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT